Wednesday, July 22

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মানিকগঞ্জ শাখার উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২১ জুলাই) বিকেল ৪টায় শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানিকগঞ্জ শাখার শাখা প্রধান ও এসএভিপি মো. আলতাফ হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুনিয়র অফিসার মো. লুৎফুর রহমান এবং সিনিয়র অফিসার মো. মিজানুর রহমান। পরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক মুফতি মাওলানা মোহাম্মদ সাঈদ নূর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাওলানা মো. ফজলুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা হাফেজ মো. কামরুল ইসলাম এবং বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা উত্তর জোনের জোন প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকের আস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে মো. আলতাফ হোসাইন গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং ইসলামী ব্যাংকের সেবার মান আরও উন্নত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা ইসলামী ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *