Tuesday, September 15

মরু রবি

উত্তপ্ত আরব মরু উদ্যানে—
উঠল রবি মুহাম্মদ রাসুল,
দিক-দিগন্তে খবর ছড়িয়ে পড়ল,
তিনি মুহাম্মদ রাসুল।

গোত্রে গোত্রে হানাহানি,
নেই তাতে মুহাম্মদ আরবি।
জোর-জুলুম রক্তপাত চলত অবিরাম,
চিন্তিত মুহাম্মদ আরবি।

ইয়াতিম-বিধবার ছিল না কোনো নিরাপত্তা,
কাঁদে তাঁর মন,
কন্যাশিশু জীবন্ত কবর দিতে—
কাঁদে না তাদের মন।

নেই কোনো ধর্ম-কর্ম,
চলে তারা যার যার মতো,
কাবাঘরে মূর্তি রেখে—
উলঙ্গ তাওয়াফ করত।

সম্মান ও বিশ্বাসে তিনি ছিলেন
‘আল-আমিন’,
হাজরে আসওয়াদ স্থাপনে
মীমাংসা করেন আল-আমিন।

সুদ, ঘুষ, লুটতরাজ ও দুর্নীতি—
ছিল না তাদের কোনো সুনীতি,
মানুষ মানুষের দাস—
এ কেমন নীতি?

তাঁহার হৃদয়, মন ও বিবেককে করে বিচলিত,
এর কী সমাধান?— এ নিয়ে চিন্তিত নিয়মিত।

সমাজ ও মানুষের দুর্ভোগ দেখে—
চলে গেলেন নির্জন হেরা গুহায়,
অচেনা আগন্তুক এক ব্যক্তি এসে
বসলেন সামনাসামনি সে গুহায়।

জড়িয়ে ধরে বললেন শিক্ষকের মতো—
‘পড়ুন আপনার প্রভুর নামে,
যিনি আপনাকে করেছেন সৃষ্টি।’

তিনি হলেন—
সে মরু রবি মুহাম্মদ রাসুল,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *