
|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার ১ নম্বর বদলগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার প্রার্থী হিসেবে মো. রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। মো. রাজেক রেজভী বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা সহকারী সেক্রেটারি স. ম. ফজলুল হক বাচ্চু এবং ১ নম্বর বদলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি শামিম রেজা। এ সময় ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মো. রাজেক রেজভী এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।
