
|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে।
সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর যে ধরনের বর্বরোচিত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অমানবিক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেই রাজধানীর রাজপথে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সফল করতে সংগঠনটির নেতাকর্মীসহ রাজধানীর সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
