সোমবার, এপ্রিল ২৭

তাড়াইলে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উত্তোলন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তেউরিয়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মোছা. ছনিয়া আক্তার (১৫)-এর রহস্যজনক মৃত্যুর চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজ বাড়ি থেকে ছনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার দেড় মাস পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিহতের বাবা তারু খান ৭ জনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

তাড়াইল থানার (ওসি) তদন্ত শেখর রঞ্জন পাল এ বিষয়ে জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে এখনো আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তরা বর্তমানে আত্মগোপনে রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *