মঙ্গলবার, জুন ১৬

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও এর অন্যান্য শাখা চালু রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেবল প্যাথলজি বিভাগের নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের পুরো লাইসেন্সই বাতিল করা হয়েছে। তবে এই হাসপাতালের অন্য কোনো শাখা থাকলে সেগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারবে।

হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনা উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট জানান, ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে। এই গুরুতর অপরাধের শাস্তি হিসেবেই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার কাঙ্ক্ষিত মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সম্মিলিত সহযোগিতায় দেশ থেকে হাম নির্মূলে সরকার একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *