Saturday, October 17

সারাদেশ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

|| নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ) ||ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ড ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ইসলামী ঐক্য আন্দোলন কালীগঞ্জ থানা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ইসলামী ঐক্য আন্দোলন কালীগঞ্জ থানা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসেন নূরপূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন।সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে মাওলানা রুহুল আমীন বলেন, "প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদের ওপর যে বর্বরোচিত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে, তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই অমানবিক প...
খুলনা বিভাগে কোরবানির পশুর জন্য ১৭০ হাট, প্রস্তুত ১৪২ ভেটেরিনারি টিম
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা বিভাগে কোরবানির পশুর জন্য ১৭০ হাট, প্রস্তুত ১৪২ ভেটেরিনারি টিম

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলায় এবার ১৭০টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকার খামারিরা কোরবানির পশু নিয়ে হাটমুখী হতে শুরু করেছেন।জেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর এসব পশুর হাট পরিচালনা করবে। ঈদের দিন সকাল পর্যন্ত হাটগুলো চালু থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বিভাগীয় তথ্য অনুযায়ী, খুলনা জেলায় সবচেয়ে বেশি ২৭টি পশুর হাট বসছে। এর মধ্যে জোরাগেট পশুর হাট অন্যতম। এছাড়া বাগেরহাটে ২৯টি, সাতক্ষীরায় ১৬টি, যশোরে ২০টি, ঝিনাইদহে ২২টি, মাগুরায় ১৫টি, নড়াইলে ১০টি, কুষ্টিয়ায় ১৭টি, চুয়াডাঙ্গায় ৮টি এবং মেহেরপুরে ৬টি হাট স্থাপন করা হচ্ছে।খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. গোলাম হায়দার জানান, বিভাগের ৫৯টি উপজেলাসহ কেসিসি এলাকাতেও পশুর হাট বসানো হয়েছে। হা...
খুলনায় ১৮০ দিনে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ১৮০ দিনে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে সবুজায়ন বাড়াতে আগামী ১৮০ দিনের মধ্যে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে খুলনা সিটি ককর্পোরেশন। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কেসিসির রাজস্ব বিভাগ এ সভার আয়োজন করে।সভায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরজুড়ে পরিকল্পিত সবুজায়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মশার বিস্তার রোধে কোথাও পানি জমে না থাকে সে বিষয়ে নাগ...
থানার অদূরেই প্রকাশ্যে দলবদ্ধভাবে মাদক সেবনের অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

থানার অদূরেই প্রকাশ্যে দলবদ্ধভাবে মাদক সেবনের অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বদলগাছী থানার মাত্র আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত এ এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে মাদকসেবীদের আনাগোনা চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।সরজমিনে, আলোকিত দৈনিক প্রতিনিধি তথ্য সংগ্রহে গেলে মাদকসেবিরা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।এলাকাবাসী ও সরজমিনে দেখা যায়, সেনপাড়ার বিভিন্ন নির্জন স্থান, রাস্তার পাশে, কিছু বসতবাড়ির আশেপাশে এবং আম বাগানে প্রতিনিয়ত মাদকসেবীরা জড়ো হয়ে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক সেবন করছে।এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্থানীয়রা।স্থানীয় ক...
তারেক রহমানের ঢাবিতে ভর্তির স্মৃতিচারণ করলেন হাতিয়া কলেজের বিভাগীয় প্রধান শাহ ওয়ালী উল্লাহ
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তারেক রহমানের ঢাবিতে ভর্তির স্মৃতিচারণ করলেন হাতিয়া কলেজের বিভাগীয় প্রধান শাহ ওয়ালী উল্লাহ

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকার দিতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের হারানো সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে পাওয়ার এক বিরল অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন নোয়াখালীর হাতিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. শাহ ওয়ালী উল্লাহ।১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির দিনগুলোর সেই স্মৃতি হাতড়ে তিনি জানান, ১৯৮৬ সালের জুনের শেষ দিকে কলা ভবনের ডিন অফিসের সামনে সাক্ষাৎকার দিতে অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় হঠাৎ মেঝেতে পড়ে থাকা কিছু নথিপত্র কুড়িয়ে পান তিনি। খুলে দেখেন সেখানে তারেক রহমান নামের এক শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসির মূল মার্কশিটসহ যাবতীয় তথ্য, যেখানে পিতার নাম লেখা ছিল জিয়াউর রহমান।স্মৃতিচারণ করতে গিয়ে শাহ ওয়ালী উল্লাহ আরও জানান, কাগজপত্র পাওয়ার কিছুক্ষণ পরেই তিনি দেখেন একজন হালকা-পাতলা গড়...
বকশীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সঠিক নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন, বকশীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেলিম মিয়া, মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ, মাংস ব্যবসায়ী সাজু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।এতে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, ইসলামী বিধান অনুযায়ী কোরবানির পশু জবাই নিশ্চিত করতে হবে এবং চামড়া সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তারা আরও জানান, স...
বেলকুচিতে ৫০০ দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো দোস্ত এইড বাংলাদেশ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৫০০ দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো দোস্ত এইড বাংলাদেশ

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ৫০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সেবামূলক সংস্থা ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র আর্থিক সহায়তায় এই ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ভারী চালের বস্তা, বড় গ্যালন ভর্তি ভোজ্য তেল এবং বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী সম্বলিত বক্স প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরিন জাহান বলেন, "মানবসেবায় দোস্ত এইড বাংলাদেশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এভাবে এগিয়ে এলে স...
শিক্ষার্থীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ হতে হবে : মঞ্জু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষার্থীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ হতে হবে : মঞ্জু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ বাস্তবতায় আগামীর জন্য শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।বুধবার (১৩ মে) সকালে খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন কেসিসি প্রশাসক।নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের সীমিত কর্মপরিবেশ বিবেচনায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে হবে। তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কারিগরি জ্ঞানে পারদর্শী করে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।তিনি আরও ...
খুলনায় নির্মাণাধীন সুউচ্চ ভবন নিয়ে বাড়ছে জল্পনা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নির্মাণাধীন সুউচ্চ ভবন নিয়ে বাড়ছে জল্পনা

|| এস এম শাহরিয়ার। জেলা প্রতিনিধি (খুলনা) ||বৈকালী এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশাল আকৃতির ভবনটি দূর থেকেই নজর কাড়ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয়দের আড্ডায়ও এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে এই স্থাপনাটি।স্থানীয়দের দাবি, ভবনটি প্রায় ৩২ তলা হতে পারে। নির্মাণ শেষ হলে এটিই খুলনা মহানগরীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিতি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন মহলে এটিকে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল প্রকল্প বলেও আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বড় বয়রা ও বৈকালী এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ভবনটির নির্মাণকাজ চলছে। প্রতিদিন সেখানে শ্রমিক ও ভারী যন্ত্রপাতির ব্যস্ততা দেখা যায়। ভবনের দৃশ্যমান অংশ ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থান থেকে দেখা যাচ্ছে, যা নতুন স্থাপত্য আক...
মানিকগঞ্জে নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা।ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের গুরুত্বও তুলে ধরা হয়।এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বাতেন, জেলা তথ্য...