Friday, October 16

সারাদেশ

খুলনার উন্নয়নে পরিকল্পিত ভূমি ব্যবহারের ওপর গুরুত্ব
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনার উন্নয়নে পরিকল্পিত ভূমি ব্যবহারের ওপর গুরুত্ব

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় খুলনা মহানগরীকে আরও সহনশীল ও বাসযোগ্য করে তুলতে পরিকল্পিত ভূমি ব্যবহার এবং সমন্বিত উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে "ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান" বিষয়ক পরামর্শ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নগর উন্নয়নে কেসিসি ও কেডিএ যৌথভাবে কাজ করছে। টেকসই উন্নয়নের জন্য ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। অপরিকল্পিত উন্নয়ন দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই বাস্তব চাহিদা বিবেচনায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেন।তিনি বলেন, নগরীতে সরকারি বিভিন্ন সংস্থার অনেক জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। পরিকল্পিতভাবে এসব জায়গার ব্যবহার নিশ্চিত করা গেলে একদিক...
ব্রহ্মপুত্রের থাবায় ফের হুমকির মুখে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ব্রহ্মপুত্রের থাবায় ফের হুমকির মুখে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোত ও ভাঙ্গনের মুখে পড়েছে কাঁচকোল ডানতীর রক্ষা বাঁধ। রানীগঞ্জ ইউনিয়নের কালির কুঁড়া টি-বাঁধ থেকে কাঁচকোল সুইচ গেট পর্যন্ত একের পর এক স্থান ধসে পড়ায় পুরো অঞ্চলটিতে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা গেছে, গতকাল সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে সড়কটারি (মাগুরার বিল) মসজিদের কাছে বাঁধটির প্রায় ৪০ শতাংশ অংশ ধসে নদীগর্ভে চলে যায়। এতে ১৮০ মিটার অংশের কংক্রিট ব্লক, বোল্ডার ও বাঁধের অর্ধেক স্থান বিলীন হয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এর ২০০ মিটার দূরে কাঁচকোল ও সড়কটারী এলাকায় আকস্মিক ভাঙনে ব্লক পিচিং নদীগর্ভে চলে যায়। ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটির প্রায় ১৬০ মিটার অংশের সিসি ব্লক, বোল্ডার ও জিও ব্যাগ তীব্র স্রোতে ভেসে গেছে। ইতিমধ্যেই হাঁটিথানা এলাকায় নদের ...
বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।​ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ছোট ভাই মীর মোশারফ হোসেনের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষে ইসমাইল হোসেনের স্ত্রী ও সন্তানও আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।​সেখানে মীর ইসমাইল হোসেনের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদ...
সিংগাইরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনি উল্লেখ থাকলেও, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয়ের সঙ্গে ওই পরিচয়পত্রের তথ্যের মিল পাওয়া যায়নি। ফলে নিহতের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকট...
বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে এই দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম।বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং বেলকুচি থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ ইমাম জাফর। এ ছাড়াও উপজেলা পরিষদের বি...
শিবালয়ে কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ উদ্বোধন
কৃষি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পার্টনার প্রকল্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মানিকগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ শাহজাহান সিরাজ, শিবালয় উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার এবং শিবালয় থানার অফিসার ইনচা...
তাড়াইল উপজেলা পরিষদে উন্নয়নের ছোঁয়া: পাকা রাস্তা ও লাইটিং ব্যবস্থা
সর্বশেষ, সারাদেশ

তাড়াইল উপজেলা পরিষদে উন্নয়নের ছোঁয়া: পাকা রাস্তা ও লাইটিং ব্যবস্থা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||জনগণের চলাচল সহজ করা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তাড়াইল উপজেলা পরিষদের পুকুর ঘাট থেকে নতুন গেট পর্যন্ত পাবলিক চলাচলের কাঁচা রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আক্তারের বিশেষ পরিকল্পনা ও উদ্যোগে এই উন্নয়ন কাজ শুরু হয়েছে। রাস্তাটি পাকা করার পাশাপাশি উপজেলা পরিষদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃষ্টিনন্দন প্রাচীর (বাউন্ডারি) নির্মাণ ও আধুনিক লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে খুব শিগগিরই তাড়াইল উপজেলা পরিষদ চত্বর এক নতুন রূপ ধারণ করবে বলে আশা করছেন এলাকাবাসী।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের পুকুরটির চারপাশে ইতোমধ্যে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নির্মাণের কাজ পুরোদমে চলছে। পুকুরের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বার (গেট)। এই গেট থেকে পুকুর ঘাট পর্যন্ত একটি পাকা রাস...
তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া

|| মোঃ শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খাঁন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।আজ সোমবার (২০ জুলাই) বাদ এশা কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।আহত মাওলানা রফিকুল ইসলাম খাঁনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তাঁর দুই হাত, দুই পা, হাঁটু এবং কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফ্র্যাকচার (হাড় ভাঙা) হয়েছে। এ ছাড়া তাঁর ডান চোখ ও কপালে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তাঁর চোখের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং তিনি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছেন। তাঁর কোমর...
ইবি পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভাগীয় শিক্ষকদের সঙ্গে তালাবা নেতৃবৃন্দের সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভাগীয় শিক্ষকদের সঙ্গে তালাবা নেতৃবৃন্দের সাক্ষাৎ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সিনিয়র শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল নবনির্বাচিত শাখা সভাপতি এস এম শামীমের নেতৃত্বে তারা এই সাক্ষাৎ করেন।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাছুদুল হক তালুকদার, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও সাবেক তালাবা নেতা প্রফেসর ড. মো. ময়নুল হক, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষকমণ্ডলীর সাথে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ছাত্রসংগঠনটির নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের মূল সনদ (Certificate) উত্তোলনের ক্ষেত্রে বিদ্যমান...
মামার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
সর্বশেষ, সারাদেশ

মামার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।নিহত দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। সে স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, দীপু তার মামার বাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। গত শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সমবয়সী আরও তিন কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় দীপু।দীপু তলিয়ে যাওয়ার পর সঙ্গে থাকা অন্য কিশোররা দ্রুত বিষয়টি স্থানীয়দে...