পানছড়িতে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ শুরু
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||“সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬।বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় আঞ্চল পরিদর্শক প্রধান এ এইচ এম মহসিন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতা, শিক্ষক, কাব সদস্য ও স্কাউটরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা...










