হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল প্রভা
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সবকটি বিষয়ে ‘এ প্লাস’ পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে নাদিয়া জান্নাত প্রভা। সে কিশোরগঞ্জ নীলগঞ্জের ঐতিহ্যবাহী হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।নাদিয়া জান্নাত প্রভা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েতের জ্যেষ্ঠ কন্যা। প্রভার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর ছড়িয়ে পড়লে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।মেয়ের এই অভাবনীয় সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রভার বাবা মো. এনায়েত বলেন, “সন্তানের ভালো ফলাফল যেকোনো বাবার জন্যই অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে শুধু ভালো ফলাফলই শেষ ...










