Thursday, October 22

সারাদেশ

নাসিরনগরে দুগ্রুপের দ্বন্দে ছাত্রদল নেতা খুন; প্রতিশোধে গ্রামজুড়ে লুটপাট
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাসিরনগরে দুগ্রুপের দ্বন্দে ছাত্রদল নেতা খুন; প্রতিশোধে গ্রামজুড়ে লুটপাট

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||দুই গোষ্ঠীর আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদল নেতা সোহরাব মিয়া হত্যাকাণ্ডে পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এখন এক ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে। প্রতিশোধের আগুনে পুড়ছে বাড়ি, চলছে অবাধে লুটপাট। গ্রেফতার এড়াতে এবং পাল্টা হামলার ভয়ে গ্রাম ছেড়েছে অন্তত শতাধিক পরিবার। তাদের কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে, আবার কারও ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।সরেজমিনে জানা যায়, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা গোষ্ঠীর মোতাহার মিয়া ও যুবদলের সভাপতি উল্টা গোষ্ঠীর মো. গিয়াস উদ্দিনের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শনিবার (৫ জুলাই) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোল্লা গোষ্ঠীর মো. সোহরাব মিয়া নিহত হন।সোহরাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোল্লা গোষ্ঠীর লোকজন উল্টা গো...
ফেনীতে টানা বর্ষণে ভয়াবহ বন্যা; ৩২ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ফেনীতে টানা বর্ষণে ভয়াবহ বন্যা; ৩২ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||টানা বর্ষণ ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর পরশুরামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে ফুলগাজীর ৯৯টি ও পরশুরামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত করে সেখানে আশ্রয়কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার (৯ জুলাই) সকাল থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩ দশমিক ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বুধবার সকাল থেকে ফেনী-পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোয় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যাদুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।জানা গেছে, ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধের ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ...
দেবীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দেবীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়ি বাজার এলাকার করতোয়া নদীসংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।জানা যায়, দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টরসহ চালক রাজু ইসলাম ও শান্ত আহমেদকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আদালতের রায়ে রাজু ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘন করায় দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, অনাদায়ে তিন মাসের বিনাশ্...
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ জন শীর্ষ সন্ত্রাসী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ জন শীর্ষ সন্ত্রাসী আটক

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রিতিনিধি ||মঙ্গলবার (০৮ জুলাই) ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে। অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন ও মোঃ শাকিল এবং অশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা হতে আটক করা হয়।এ সময় আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটকৃত সকল সন্ত্রাসীর বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলার অভিযোগ পাওয়া যায়।পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গোলা, মাদকসহ আটককৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।...
খুলনায় ধসে পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসের ভবনের ছাদ
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ধসে পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসের ভবনের ছাদ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রিতিনিধি ||খুলনা সদর সাব-রেজিস্ট্রি ভবনের রেকর্ড রুমের ছাদ ধসে পড়েছে। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার (৮ জুলাই) ভোরে বিট্রিশ আমলের তৈরি জরাজীর্ণ চুন-সুরকির ছাদটির মাঝের অংশ ধসে পড়েছে। এতে বৃষ্টির পানিতে রেকর্ড রুমে থাকা শতাধিক বই পানিতে ভিজে গেছে।স্থানীয়রা জানান, খুলনা সদর সাব রোজিস্ট্রির কার্যালয়ের ভবনটি বিট্রিশ আমলে তৈরি। ভবনটিতে রয়েছে খুলনা এবং বাগেরহাট জেলার জমির মূল্যবান কাগজপত্র। সেখান থেকে মানুষ জমি কেনা-বেচা সংক্রান্ত দলিল নিবন্ধনের কাজ করেন। তবে সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়ছে। সবশেষ গত দু’বছর আগে ওই ভবনের প্রশাসনিক কার্যালয়ের পুরো ছাদের প্লাস্টার খসে পড়ে কয়েকজন আহত হন। সেখানেই বাঁশ ও নেট টানিয়ে দাপ্তরিক কাজ চলছে।খুলনা সদর রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মাহবুবুর রহমান জানান, ভবনটির বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। প্লাস্...
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। কোথাও কলাগাছে ভেলা, কোথাও আবার কক্সশিটে শিশু ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন পানিতে আটকেপড়া লোকজন। এতে সুপেয় পানি, রান্না ও স্যানিটেশন সমস্যায় পড়েছেন হাজারও পরিবার।সাতক্ষীরা আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরায় মোট ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় হয়েছে ১০২ মিলিমিটার। অতিবৃষ্টির কারণে পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।সরেজমিনে জানা গেছে, কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমোল্লারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার মতো নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের।ইটা...
গৌরনদীতে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খালে
সর্বশেষ, সারাদেশ

গৌরনদীতে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খালে

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার লালপোল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বরিশালগামী মামুন পরিবহনের ওই বাসটি বেপরোয়া গতি ও প্রবল বর্ষার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে। স্থানীয়রা পরিবহনটির অবস্থা দেখে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান।...
সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া নুরজাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত পরিবার সূত্রে জানা যায়, সলঙ্গার পুরানবেড়া গ্রামের বৃদ্ধ বাবা আব্দুল মান্নান খন্দকারকে চিকিৎসা করানোর জন্য তার দুই ছেলে জুয়েল এবং রাসেল অটোগাড়ীতে হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে তারা উক্ত স্থানে পৌঁছালে বনপাড়াগামী একটি ট্রাকের ধাক্কায় বৃদ্ধ পিতা আব্দুল মান্নান (৭২) ও ছোট পুত্র জুয়েল রানা (৩০) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা বড় পুত্র রাসেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর ক...
দেশে অ্যান্টিভেনমের ঘাটতি; সাপের কামড়ে বাড়ছে প্রাণহানি
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

দেশে অ্যান্টিভেনমের ঘাটতি; সাপের কামড়ে বাড়ছে প্রাণহানি

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||দেশের কোথাও না কোথাও সাপের কামড়ে আহত হওয়ার খবর শোনা যাচ্ছে প্রতিদিন। এতে অনেকেই আবার প্রাণও হারাচ্ছেন। অথচ এখনও বাংলাদেশে নেই নিজস্ব উৎপাদিত অ্যান্টিভেনম, নেই উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের জন্য কার্যকর চিকিৎসা ব্যবস্থা। ফলে প্রকৃতির নিরীহ এই প্রাণীর সঙ্গে সহাবস্থানের চেয়ে মৃত্যু–আতঙ্কই হয়ে উঠছে মানুষের প্রাত্যহিক ভীতির কারণ।এ বাস্তবতায় সাপকে ‘শত্রু’ নয়, বরং বাসযোগ্য প্রাণী হিসেবে তুলে ধরতে এবং সর্পদংশন-সংক্রান্ত চিকিৎসা ও সচেতনতা বিষয়ে সোমবার (৭ জুলাই) সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। আয়োজন করে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’।সংগঠনটি শুধু উদ্ধার কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি, স্কুল-কলেজে ওয়ার্কশপ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এব...
নাগেশ্বরীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ-এর আওয়তায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা হয়।‎এ সময় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, উপজেলা বিএনপির আহব্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, যুব কর্মকর্তা ময়দান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রভাষক খাদেমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্যালয় অফিস সহকারী শাহীন মাহামুদসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।...