ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’র উদ্বোধন
ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডের পশ্চিম মাথায় সোনালী ব্যাংকের সামনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফিতা কেটে এ দৃষ্টিনন্দন ভাস্কর্যটির উদ্বোধন করেন।ভাস্কর্যটিতে দেখা যায়, নিচের অংশে সাত হাজার এলইডি লাইট ব্যবহার করে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম প্রজ্জলন করা হয়েছে। উপরে তিন দিক থেকে বৃহদায়তনের তিনটি এলইডি স্কীনে পবিত্র কাবা শরীফে কোরআনের তেলাওয়াত সম্প্রচার চলছে। ভাস্কর্যটি উদ্বোধনের পর ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আবেগ-উচ্ছ্বাস দেখা গেছে।ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয় এ ইসলামিক ভাস্কর্য। এর নাম দেওয়া হয় ‘শান্তি চত্বর’।উদ্বোধনকালে এ দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর মিজান রোডটি ইসলামিক কার...
