সাড়ে ৩ হাজার প্যাকেট আতশবাজিসহ গ্রেপ্তার দুই
|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বসতবাড়িতে অবৈধভাবে মজুত সাড়ে তিন হাজার প্যাকেট আতশবাজিসহ বগুড়ার সদরে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযানে আতশবাজি তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।শুক্রবার (২৮ মার্চ) তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে থানা পুলিশ। এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরের ভাটকান্দি এলাকার একটি বাড়িতে পুলিশের অভিযানে ওই দুই ব্যক্তি গ্রেপ্তার হন।গ্রেপ্তার দুজন হলেন, বগুড়া পৌরসভার মালতিনগরের এমএস ক্লাব মাঠ এলাকার বাসিন্দা মোঃ জুয়েল রানা (৩৩) ও ভাটকান্দি দক্ষিনপাড়ার মোঃ হারুন (২৮)।বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এতে জুয়েল ও হারুন আতশবাজিসহ গ্রেপ্তার হয়।এ সময় তাদের কাছে ৩,৫৪০ প্যাকেট আতশবাজি জব্দ করে পুলিশ। উদ্ধার হওয়া আতশ...










