বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতি খাতুন
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্যানেল চেয়ারম্যান-৩ জান্নাতি খাতুন। ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্যদের সমর্থনে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) বড়ভিটা ইউনিয়ন পরিষদের ১২ জন নির্বাচিত ওয়ার্ড সদস্যের সমর্থনে জান্নাতি খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। প্যানেল চেয়ারম্যান ১ ও ২ ব্যক্তিগত ও সামাজিক কারণে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করলে নিয়ম অনুযায়ী ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান জান্নাতি খাতুন এই দায়িত্ব পান।আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে জান্নাতি খাতুন ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা শুরু করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই ইউনিয়নের স্থবির হয়ে পড়া প্রশাসনিক কর্মকাণ্ড পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছেন।এর আগে, ...










