Thursday, July 23

সারাদেশ

সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব বাবুল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন ব্যাপারী, ভূরুঙ্গামারী উপজেলা জামাতের আমীর জনাব আনোয়ার হোসেনসহ অনেকে। এছাড়া সমাবেশে অসংখ্য অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।সমাবেশে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সুপার জনাব আব্দুল গফুর, এবতেদায়ী শিক্ষক জনাব আরিফুজ্জামান আশিক, সহকারী শিক্ষক জনাব আফরোজা খাতুন, জন...
ফুলবাড়ীতে দংশন করা সাপসহ হাসপাতালে ভর্তি শিশু শিক্ষার্থী সাদিক
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ফুলবাড়ীতে দংশন করা সাপসহ হাসপাতালে ভর্তি শিশু শিক্ষার্থী সাদিক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ধানক্ষেতের মধ্য দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরে সাইকেলে বাড়ি ফিরছিল সহপাঠী বন্ধুরাসহ প্রথম শ্রেণির শিক্ষার্থী সাদিকুর রহমান সাদিক (৮)। এ সময় রাস্তা পার হচ্ছিল একটি সাপ। হঠাৎ সাইকেলের চাকা সাপটির গায়ে উঠে গেলে চালক চিৎকার করে ওঠে ‘সাপ, সাপ’। ভয়ে সাইকেল থেকে লাফ দেয় সাদিক। তখনই সাপটি তার পায়ে কামড় বসায়।স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে আহত সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সাপসহ দ্রুত সাদিককে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে। সাদিক স্থানীয় বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের জাইদুল হকের ছেলে।বুধবার রাত ১...
মানিকগঞ্জে প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং বিএনপির দুর্দিনের কাণ্ডারী প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, সৎ, শিক্ষিত, পরিচ্ছন্ন জনবান্ধব রাজনীতিবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে চরম মিথ্যাচার ও চরিত্র হননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী দোসর, দখলবাজ, চাঁদাবাজ ও বিশ্ব মিথ্যাবাদী এস. এ. জিন্নাহ কবির রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য প্রফেসর ব...
উন্নয়নে নীরব অংশীদার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র
অভিমত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

উন্নয়নে নীরব অংশীদার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

|| বাপি সাহা ||অনেকটা বিরোধীতার মধ্যদিয়ে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের দক্ষিণঞ্চলের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি। রাজনীতির বেড়াজালে পড়ে প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটা জটিল পরিস্থিতি তৈরী হয়েছিল যাকে অনেকটা অতিক্রম করে রামপাল বিদ্যুৎ প্রকল্পটি আলোরমুখ দেখে।বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি। রামপালে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) ১৩২০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প এটি। বিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হয়েছে সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার উত্তরে। সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে পশুর নদী ঘেঁষে এই প্রকল্পের ১৮৩৪ একর জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। ২০১০ সালে জমি অধিগ্রহণ করে বালু ভরাটের মাধ্যমে এই বৃহৎকর্মযজ্ঞের ...
ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের নতুন নতুন প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন উন্নয়ন এবং শিক্ষার্থীদের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিতে প্রসারের লক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) চারদিন-ব্যাপী “রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ” গতকাল ইউআইইউ ক্যাম্পাসে শেষ হয়েছে। চারদিনব্যপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একযোগে শিক্ষার মানোন্নয়ন, গবেষনার পরিবেশ সৃষ্টি, উদ্ভাবনী মানসিকতা, কেরিয়ার এর বিভিন্ন দিক, শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবন সম্পর্কে বাস্তববাদী আলোচনা হয়।জ্ঞান বিনিময় ও শিল্প-কারখানা বা কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় গবেষণা-শীর্ষক এ অনুষ্ঠানে বিবিধ বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট ও ইউআইইউ এর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাবিদ, ২০ এরও বেশী ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিত্ত্ব এবং ৪০০ এর অধিক উৎসাহী বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছিল যেখা...
দৌলতপুরে যমুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৬টি অবৈধ বাল্কহেড জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে যমুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৬টি অবৈধ বাল্কহেড জব্দ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্কহেড মালিকদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার (২৭ আগস্ট) উপজেলার আবুডাঙ্গা ও রামচন্দ্রপুর এলাকায় এই অভিযান চালানো হয়।বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন জানান, নদীপথে এই সীমানা (নদী পারের জনবসতি এলাকা) দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকলেও কিছু চালক তা অমান্য করে চলছিলেন। এতে নদীর দুপাশে তীব্র ভাঙনে বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ বাল্কহেড বন্ধের দাবি জানিয়ে আসছিল তারা। এই অভিযানে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নদীপারের মানুষের।...
অন্তর্বর্তী সরকারের আর বেশিদিন সময় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

অন্তর্বর্তী সরকারের আর বেশিদিন সময় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||অন্তর্বর্তী সরকারের আর বেশিদিন সময় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সময় বেশিদিন নাই। আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাবো, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়। রোডস অ্যান্ড হাইওয়ে যখন রাস্তা করে, জমির মালিককে তিনগুণ দাম দেয়। এলজিইডিকেও তেমনি তিনগুণ দাম দিতে হবে।তিনি আরও বলেন, আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে পারবেন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে দেখেছেন আমাদের বাবা-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন, আপনাদেরও ত...
বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল

|| বেরোবি প্রতিনিধি ||ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।এসময় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, আমরা আমাদের তিন দফা যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এরই ধারাবাহিকতায় নেসকোতে স্মারকলিপি প্রদান করি। দুঃখজনকভাবে, স্মারকলিপি প্রদানের পর ডিপ্লোমা সিন্ডিকেট আমাদের সহযোদ্ধা রোকন ভাইকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং IDEB কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়।...
ডুমুরিয়ার জিয়েলতলা আশ্রমের ধর্মগুরু নারায়ণ গোসাই আটক
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ার জিয়েলতলা আশ্রমের ধর্মগুরু নারায়ণ গোসাই আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডুমুরিয়ায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। ১৫ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গতকাল বুধবার (২৭ আগস্ট) ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। সে জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন।এদিকে গৃহকর্তা ও কর্ত্রীর অবর্তমানে রাত ৩টার দিকে গোসাই মেয়ের সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।মেয়ের বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে সব কিছু খুলে ...
অনুমতি ছাড়া বেরোবির নাম-লোগো ব্যবহার করলে ব্যবস্থা: উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অনুমতি ছাড়া বেরোবির নাম-লোগো ব্যবহার করলে ব্যবস্থা: উপাচার্য

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সিন্ডিকেটে বিষয়টি উঠতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।তিনি বলেন, অপপ্রচার বন্ধ করতে এবং শৃঙ্খলা ফিরাতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট পেইজগুলোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তর থেকে অনুমতি নিতে হবে। এতে অপপ্রচার রোধ করা যাবে। যদি কেউ নির্দেশনা না মানে তাদের তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রদর্শন ব্যবস্থা নেবে।সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও শিক্ষার্থীদের একাংশ এটি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।...