বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চন্দনাইশ উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||দেশের বৃহত্তর অরাজনৈতিক যুব সংগঠন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চন্দনাইশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) স্থানীয় একটি রেস্টুরেন্টে, বিওয়াইসিএফ চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি মো: ফোরকান উদ্দিন ফারুকীর সভাপতিত্বে ও বিওয়াইসিএফ চন্দনাইশ উপজেলার সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক মীর খালেদ মাহমুদ বাবরের সঞ্চালনায় কাউন্সিলটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ-এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মহসিন উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ চন্দনাইশ উপজেলার উপদেষ্টা ও চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক, সেকেন্ড লেফটেন্যান্ট (বিটিএফও) মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ক্রমান্বয়ে বিওয়াইসিএফ-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা: এস এম মাসুম হান্নান, ক...










