ইবির পুকুরে ডুবে যাচ্ছিল দুই শিক্ষার্থী, উদ্ধার করলেন সিনিয়র
|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে গোসল করতে নেমে ডুবে যাচ্ছিল দুই শিক্ষার্থী। তারা হলেন— ফার্মেসী বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাজাদা ইসলাম শান্ত ও মাহদী হাসান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। পরে এক সিনিয়র শিক্ষার্থী তাদেরকে উদ্ধার করলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।জানা যায়, সকাল ৯টায় ফুটবল মাঠে ফার্মেসী বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বনাম ২০২৩-২৪ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রিকেট খেলা হয়। বেলা ১২ টার দিকে খেলা শেষ করে শাহজাদা ইসলাম ও মাহদী হাসান পুকুরে গোসল করতে নামেন। এসময় পুকুরের একপাশ থেকে অপরপাশে যাওয়ার সময় পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছিল শান্ত। মাহদী শান্তকে টেনে পাড়ের দিকে আনতে গেলে সেও ডুবে যাওয়ার উপক্রম হয়। এরপর একই বিভাগ...










