Sunday, October 18

সারাদেশ

ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ: একসঙ্গে ১৬২ নারী ভোটার ‘মাইগ্রেটেড’ দেখানো নিয়ে প্রশ্ন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ: একসঙ্গে ১৬২ নারী ভোটার ‘মাইগ্রেটেড’ দেখানো নিয়ে প্রশ্ন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ভোটার তালিকায় গুরুতর গড়মিলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, একটি ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী ভোটারকে একসঙ্গে ‘মাইগ্রেশন’ দেখানো হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালুক মালালদহা গ্রামের নারী ভোটার তালিকায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ওই গ্রামের নারী ভোটার তালিকার ৩৫৯ নম্বর সিরিয়াল থেকে ৫২০ নম্বর সিরিয়াল পর্যন্ত মোট ১৬২ জন ভোটারকে একযোগে ‘মাইগ্রেটেড’ হিসেবে দেখানো হয়েছে।অভিযোগকারীর দাবি, এত বড় সংখ্যক ভোটারের হঠাৎ মাইগ্রেশন বাংলাদেশের কোনো এলাকায় কীভাবে, কোন কারণে এবং কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে—তা স্পষ্ট নয়। বিষয়টি নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্...
ভোট সামনে রেখে পদ্মায় বিজিবির বিশেষ মহড়া; স্পিডবোট টহল ও চরাঞ্চলে ক্যাম্প
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভোট সামনে রেখে পদ্মায় বিজিবির বিশেষ মহড়া; স্পিডবোট টহল ও চরাঞ্চলে ক্যাম্প

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পদ্মা নদীতে বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করেছে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবির সদস্যরা টহল, নজরদারি এবং কৌশলগত অনুশীলনে অংশ নেন। নদীপথে যেকোনো ধরনের নাশকতা, অপতৎপরতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং অভিযান পরিচালনার কৌশল মহড়ার মাধ্যমে অনুশীলন করা হয়।বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে। বিশেষ করে পদ্মা নদীর চরাঞ্চল ও ন...
মানিকগঞ্জে আ.লীগের আদর্শের সাথে দ্বিমত পোষণ করে ৩ ইউপি সদস্যের পদত্যাগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আ.লীগের আদর্শের সাথে দ্বিমত পোষণ করে ৩ ইউপি সদস্যের পদত্যাগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||রাজনৈতিক মতাদর্শের অমিল এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের তিন প্রভাবশালী সদস্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।পদত্যাগকারী জনপ্রতিনিধিরা হলেন—বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের টানা তিনবারের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ডের চারবারের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ মুনছের আলী এবং ৫নং ওয়ার্ডের টানা ছয়বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। সংবাদ সম্মেলনে তারা দলটির সকল সাংগঠনিক দায়িত্ব ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতির লিখিত আবেদন তুলে ধরেন।লিখিত বক্তব্যে তারা জানান...
সিরাজগঞ্জ-৫ আসনে যমুনার ভাঙন আর তাঁতশিল্পের সংকটে কার পাল্লা ভারী?
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ-৫ আসনে যমুনার ভাঙন আর তাঁতশিল্পের সংকটে কার পাল্লা ভারী?

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বইছে ভিন্নধর্মী এক নির্বাচনী হাওয়া।সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আসন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী)। একদিকে তাঁত শিল্পের রাজধানী হিসেবে পরিচিত বেলকুচি, অন্যদিকে যমুনার ভাঙনে ক্ষতবিক্ষত চৌহালী। এই দুই বিপরীতধর্মী জনপদের কয়েক লাখ ভোটারের ম্যান্ডেট এবার কার দিকে যাবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।১. ভোটার পরিসংখ্যান ও জনতাত্ত্বিক চিত্রনির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এই আসনের ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন।পুরুষ ভোটার: ২,১৮,৬৬৪ জননারী ভোটার: ২,০৭,৬৫৫ জনহিজড়া ভোটার: ২ জনএবারের নির্বাচনে নারী এবং প্রায় ৩০% নতুন তরুণ ভোটারই প্রার্থীদের জয়-পরাজয়ের মূল কারিগর হ...
হাসপাতাল থেকে ফিরেই ধানের শীষের প্রচারে ব্যস্ত বিএনপি নেতা আফছার উদ্দিন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসপাতাল থেকে ফিরেই ধানের শীষের প্রচারে ব্যস্ত বিএনপি নেতা আফছার উদ্দিন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||শারীরিক অসুস্থতা জয় করে হাসপাতাল থেকে ফিরেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপি নেতা আফছার উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে বিজয়ী করতে দিনরাত প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার, সুতাহাটি বাজার, চৈত্রহাটি বাজার, মাহমুদপুর বাজার ও অলিদহ বাংলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন।গণসংযোগকালে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে তিনি আশ্বাস দেন যে, ধানের শীষের প্রার্থী এম আকবর আলী নির্বাচিত হলে অত...
বেকার ভাতার বদলে কর্মসংস্থান সৃষ্টিই জামায়াতের লক্ষ্য: হেলাল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেকার ভাতার বদলে কর্মসংস্থান সৃষ্টিই জামায়াতের লক্ষ্য: হেলাল

|| সেলিম | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বেকার ভাতা দিয়ে দেশের তরুণ সমাজকে পঙ্গু না করে বরং কর্মসংস্থানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এই ঘোষণা দেন।অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অন্যতম মেধাবী। একটি রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বেকারত্ব সৃষ্টি করে তরুণদের ভাতার ওপর নির্ভরশীল করে রাখতে চায়, যা অত্যন্ত ধ্বংসাত্মক। কিন্তু জামায়াতে ইসলামী এই দর্শনে বিশ্বাসী নয়। আমাদের লক্ষ্য হলো ব্যাপক শিল্পায়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষ জনগোষ্ঠীর জন্য ট...
লিডিং ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদেরকে গবেষণার মাধ্যমে পরিবর্তনশীল সমাজ গড়তে হবে --উপাচার্য|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির মাসটার্স প্রোগ্রামে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কর্মজীবনে ভালো করতে হলে মাস্টার্স সম্পন্ন করা যেমন প্রয়োজন তেমনি প্রফেশনাল লেভেলের প্রোগ্রামে গবেষণায় সম্পৃক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদেরকে গবেষণায় মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেন তিনি।তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও গবেষণায় গুরুত্ব দিতে হবে এবং গবেষণার মাধ্যমে পরিবর্তনশীল সমাজ গড়ার কাজে সম্...
রাজশাহীতে র‍্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার, নির্বাচন ঘিরে তৎপরতা অব্যাহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে র‍্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার, নির্বাচন ঘিরে তৎপরতা অব্যাহত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই র‍্যাবের মূল লক্ষ্য।রাজশাহীর বাগমারা উপজেলায় র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে মনে করছে, এই অস্ত্রগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর সময় সহিংসতা সৃষ্টির বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুদ করা হতে পারে।র‍্যাব সূত্রে জানা গেছে, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩:৩০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযা...
খুলনায় বক্ষব্যাধি হাসপাতালের সামনে বালু ব্যবসায়ীকে গুলিবর্ষণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বক্ষব্যাধি হাসপাতালের সামনে বালু ব্যবসায়ীকে গুলিবর্ষণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ আলম নবী (৩৮) নামে এক বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।আহত অবস্থায় তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।আহত সৈয়দ আলম নবী মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা ও আনোয়ার মীরের ছেলে। স্থানীয়দের মতে, তিনি ওই এলাকার একজন পরিচিত বালু ব্যবসায়ী। একই সঙ্গে তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁর পথরোধ করে। পরে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিগুলো তাঁর পিঠ, কাঁধ ও কানের পাশে লাগে। গুলির...
রাজশাহী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২০৪ জন বন্দী; নিবন্ধন করেছিলেন ২৭৩ জন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২০৪ জন বন্দী; নিবন্ধন করেছিলেন ২৭৩ জন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের মধ্যে ২০৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। কারাগারে হাজতি ও কয়েদি মিলিয়ে মোট বন্দীর সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ হলেও ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন মাত্র ২৭৩ জন। কারাগার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যেও সবাই ভোট দেওয়ার সুযোগ পাননি।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বর্তমানে থাকা বন্দীদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকি অর্ধেক বিচারাধীন হাজতি। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অনেক বন্দী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। ফলে ভোট দেওয়ার আগ্রহ থাকলেও তারা নিবন্ধনের আওতায় আসতে পারেননি।নিবন্ধনে অনীহা, জামিনে মুক্তির শঙ্কাকারা কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করলে পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর বাইরে গি...