বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে।আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র্যালি ও শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।দিবসটি উপলক্ষে সকালে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বুদ্ধিজীবী হিসেবে শুধু শিক্ষক সমাজই নয়, বরং দেশের বিভিন্ন পেশার মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ...










