Saturday, July 18

সারাদেশ

প্রশাসনকে দুর্বল মনে করলে ভুল করবেন : জেলা প্রশাসক আমিনুল ইসলাম
সর্বশেষ, সারাদেশ

প্রশাসনকে দুর্বল মনে করলে ভুল করবেন : জেলা প্রশাসক আমিনুল ইসলাম

|| আল আমিন হোসেন | প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“আপনারা যদি মনে করেন এখন প্রশাসন দুর্বল হয়ে গেছে, যা খুশি তাই করা যাবে—তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা।” এমন কড়া বার্তা দিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন অন্যান্য বারের তুলনায় এবার আরও কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন বা বড় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচনের ...
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়: ড. বদিউল আলম মজুমদার
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়: ড. বদিউল আলম মজুমদার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশে গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক সংস্কার অপরিহার্য।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে দেশের নির্বাচন ও রাজনীতিতে কালো টাকার প্রভাব এবং পেশিশক্তির দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক দলগুলোর ভেতরেও অর্থনির্ভর রাজনীতি প্রাধান্য পাচ্ছে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, দীর্ঘদি...
রামপাল পাওয়ার প্লান্ট ও আমাদের বিদ্যুৎখাত
অভিমত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রামপাল পাওয়ার প্লান্ট ও আমাদের বিদ্যুৎখাত

|| বাপি সাহা ||বিদ্যুৎ উন্নয়নের জন্য একটি অপরিহার্য অংশ। আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের উন্নয়নে রামপাল পাওয়ার প্লান্ট বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রামপাল পাওয়ার প্লান্টটি যখন নির্মিত হয়েছিল, তখন অনেক হতাশার বাণী প্রকাশিত হয়েছিল, যদিও পাওয়ার প্লান্টটি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলটি সব সময় ছিল অবহেলিত ও উপেক্ষিত, তারপরও কিছু প্রাপ্তি এই অঞ্চলের মানুষকে উদ্দীপ্ত করে তোলে। রামপাল পাওয়ার প্লান্ট প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন এবং তা সরবরাহের মাধ্যমে আমাদের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।একদিকে এই পাওয়ার প্লান্টের মাধ্যমে যেমন জীবন-জীবিকার সংস্থান হয়েছে, ঠিক তেমনিভাবে উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশের বিদ...
মানিকগঞ্জে ধর্ষণ ও ভুল চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে ধর্ষণ ও ভুল চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে আনসার সদস্য কর্তৃক এক নারীকে ধর্ষণ এবং ডেল্টা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে প্রেসক্লাবের সামনে 'সহপাঠী ও সচেতন শিক্ষার্থীবৃন্দ'-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এসব ঘটনার তীব্র নিন্দা জানান।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জেলা সদর হাসপাতালে কর্মরত দুই আনসার সদস্য কর্তৃক সংঘটিত ধর্ষণের ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে। একইসঙ্গে ডেল্টা হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা।বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের দৃষ...
হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ
সর্বশেষ, সারাদেশ

হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) দুপর ২টায় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।সভায় সভাপতিত্ব করেন হাটিকুমরুল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ। সভায় উপস্থিত সদস্যদের প্রকাশ্য প্রস্তাব ও সর্বসম্মত সমর্থনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনকে সভাপতি এবং শাহরিয়ার মোর্শেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসাইন দৈনিক যায়যায়দিন সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি এবং ডেলটা টাইমস সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত র...
পানছড়িতে সরিষা উৎপাদনে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে সরিষা উৎপাদনে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সরিষা উৎপাদন উপলক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের খেদারাছড়া বীরেন্দ্র পাড়া পার্টনার ফিল্ড স্কুল সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন সমবায় সমিতির সভাপতি কালা চাঁদ চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক মো. নাসির উদ্দীন চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ অত্যন্ত লাভজনক। সরিষা আবাদে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব এবং ফসলের নিবিড়তা সহজেই বৃদ্ধি করা যায়। আমন ধান কাটার পর স্বল্প সময়ের জন্য সরিষা চাষ করে পরবর্তীতে বোরো ধান আবাদ করা যায়। সরিষা চাষে সময় কম লাগে এবং ৭৫ থেকে ৮০...
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিসার সমিতির মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিসার সমিতির মানববন্ধন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে অস্থির করে তুলতে নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও হামলার ঘটনা ঘটছে।বক্তারা জানান, অফিস চলাকালীন সময় ছাড়াও অফিস শেষে বাড়ি ফেরার পথে কর্মকর্তাদের ওপর ভয়ভীতি প্রদর্শন, মানসিক...
হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণা: ৮৫ হাজার টাকা আত্মসাৎ, অভিযানে গ্রেপ্তার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণা: ৮৫ হাজার টাকা আত্মসাৎ, অভিযানে গ্রেপ্তার ৩

​|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক পিকআপ চালকের কাছ থেকে ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা ইউনিট।গত সোমবার (১২ জানুয়ারি) রাতে মাগুরা সদর থানাধীন ঢাকা রোড এলাকার একতা কাঁচা বাজার আড়ত সংলগ্ন হোটেল রয়েল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একিন সরদারের ছেলে এসএম শাহিন (৫০), মাগুরার মোহাম্মদপুর উপজেলার মদন মোহনপুর এলাকার মোঃ নাজমুল হাসান (৩২) এবং একই থানার মোঃ লিয়াকত আলীর ছেলে ওবায়দুল বিশ্বাস (৩৪)।পিবিআই সূত্রে জানা যায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকার বাসিন্দা মোঃ শুকুর আলী (৩৮) পেশায় একজন পিকআপ ড্রাইভার। পাশাপাশি তার মালিকানায় থাকা কয়েকটি অটোরিকশা দৈনিক ভাড়াভিত...
নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রি, ভাঙ্গনের মুখে শিমুলতলা বাজার ও ফান্দের ভিটা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রি, ভাঙ্গনের মুখে শিমুলতলা বাজার ও ফান্দের ভিটা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়নের শিমুলতলা বাজার সংলগ্ন দুধকুমর নদের পশ্চিম পাড়ে বিআইডব্লিউটির খননকৃত বালু ভরাট বাঁধ (এক্সকাভেটর) ভেকু দিয়ে কেটে বালু বিক্রির অভিযোগ উঠেছে বালু খেকো জাকারিয়া হোসেন এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে। ফলে দুধকুমর নদের ভাঙনে বিলীনের পর বিদ্যমান অর্ধাংশ শিমুলতলা ও ফান্দেরচর দারিদ্র-পিড়িত এলাকা আবারো দুধকুমর নদের ভাঙন হুমকির মুখে পড়ছে।‎‎সম্প্রতি, শিমুলতলা বাজার সংলগ্ন দুধকুমর নদের বাঁধ কেটে নেওয়া হচ্ছে আর যেসব স্থানে রয়েছে শিমুলতলা ও ফান্দেরচর এলাকায় ঘন বসতি, স্থাপনা ও ফসলি জমি। স্থানীয়রাও আশঙ্কায় রয়েছে এভাবে ভেকু দিয়ে নদীর বাঁধের বালু কাটার ফলে আগামী বর্ষা মৌসুমে তাদের বিপুল পরিমাণ আবাদি জমি ও বসতবাড়ি ভাঙনের মুখে পড়বে।‎‎জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্ব...
মানিকগঞ্জে নূরজাহান বেগম হত্যার রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নূরজাহান বেগম হত্যার রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ১

|| সেলিম মোল্লা | ​নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সদর উপজেলার পৌলী এলাকায় আলোচিত নূরজাহান বেগম (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশাররফ হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।​মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন।​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।নিহত নুরজাহান বেগম মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী এলাকার বাসিন্দা ও প্রয়াত আবুল খায়েরের স্ত্রী।গত রবিবার ন...