উদ্বোধনের আগেই তাড়াইল মডেল মসজিদে দুধর্ষ চুরি: ২০টি ফ্যান ও মাইক সেট গায়েব
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনের অপেক্ষায় থাকা অবস্থায় ২০টিরও অধিক ফ্যান ও মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা ছিল।জানা গেছে, মসজিদের জন্য ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগ সম্পন্ন হয়েছে। ১৭ এপ্রিল জুম্মার আজানের মাধ্যমে নামাজ চালুর প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ইমাম ও স্টাফরা মসজিদের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা দেখতে পান যে, মসজিদের ভেতরে থাকা ২০টিরও বেশি ফ্যান এবং মাইকের সম্পূর্ণ সেটটি চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছেন। প্রথমে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তারকে মৌখিকভাবে...










