স্থায়ী সনদ প্রাপ্তি উদযাপন করল লিডিং ইউনিভার্সিটি
গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি স্থায়ী সনদ পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১০ মোতাবেক লিডিং ইউনিভার্সিটি, সিলেট (রাগীব নগর, দক্ষিণ সুরমা, সিলেট-৩১১২) এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হয়েছে।এ উপলক্ষে সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।পরবর্তীতে লিডিং ইউনিভার্সিটির গ্যালারী- ১ এ স্থায়ী সনদ প...










