সোমবার, মে ২৫

সারাদেশ

চিলমারীতে কলেজ মাঠে পশুর হাট: ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে কলেজ মাঠে পশুর হাট: ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে "গেটের তালা ভেঙে সরকারি কলেজ মাঠে পশুর হাট" শিরোনামে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ মে) বিকেল ৪টায় প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন থানাহাট বাজারের ইজারাদার জিহাদ ফেরদৌস চমক। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা ও নিউজ পোর্টালে তাঁকে জড়িয়ে এই মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।লিখিত বক্তব্যে ইজারাদার দাবি করেন, চিলমারী উপজেলা নির্বাহী ...
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, এ্যাড. আনোয়ার হোসাইন, পৌর আমীর হুমায়ুন কবীরসহ জেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের ওলামা বিভাগের পরিচালক ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান।এছাড়া কাউন্সিলর পদে মনোনীত হয়েছেন—▪️ ২ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ জাহাঙ্গীর▪️ ৩ নম্বর ওয়ার্ডে সরকার মাসউদুর রহমান▪️ ৪ নম্বর ওয়ার্...
খুলনায় ঈদুল আজহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি, প্রধান জামাত সার্কিট হাউজ ময়দানে
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ঈদুল আজহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি, প্রধান জামাত সার্কিট হাউজ ময়দানে

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপনকে ঘিরে খুলনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের প্রধান জামাত সকাল ৭টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে খুলনা টাউন জামে মসজিদে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। নারীদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হবে।খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে স্থানীয় পরিচালনা কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় জামাতের সময় নির্ধারণ করবে।ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ...
মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে মানিকগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির সাধারণ গ্রাহকরা। আজ রবিবার (২৪ মে) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ‘ইসলামী ব্যাংক মানিকগঞ্জের গ্রাহকবৃন্দের’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার জোরালো দাবি জানান।মানববন্ধনে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোসলিম উদ্দিন, মো. হুমায়ুন কবির, মোহাম্মদ জাহিদুর রহমান ও মোহাম্মদ বাবুল মিয়া। বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ ও বৃহৎ ইসলামী ধারার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি বিশেষ...
খুলনার উন্নয়ন দাবিতে নগরীতে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

খুলনার উন্নয়ন দাবিতে নগরীতে মানববন্ধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “আমরা বৃহত্তর খুলনাবাসী”-এর উদ্যোগে শনিবার (২৩ মে) নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা খালিশপুর শিল্পাঞ্চলের বন্ধ মিল-কলকারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ চালু, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জিয়া হল নির্মাণ, বিভাগীয় স্টেডিয়াম সংস্কার, খুলনা হাইটেক পার্কের কাজ শুরু এবং রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু সড়ক ও সোনাডাঙ্গা-ময়ূর বাইপাস সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান।সংগঠনের সহ-সভাপতি সরদার আবু তাহের-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি-এর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শামীমা সুলতানা শিলু এবং বা...
পটুয়াখালীতে ইসলামী ঐক্য আন্দোলনের মরহুম নেতার কবর জিয়ারত ও কর্মী সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পটুয়াখালীতে ইসলামী ঐক্য আন্দোলনের মরহুম নেতার কবর জিয়ারত ও কর্মী সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী ঐক্য আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সাবেক আমীর মরহুম মাওলানা গোলাম সারোয়ারের (দলিল) পরিবারের খোঁজখবর গ্রহণ, কবর জিয়ারত এবং সংগঠনের কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ মে) পটুয়াখালীতে দিনব্যাপী এসব কর্মসূচি সম্পন্ন হয়।শুক্রবার দুপুর ১২টায় ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা শাখার সাবেক আমীর মরহুম মাওলানা গোলাম সারোয়ারের বাসভবনে যান। সেখানে তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁদের সার্বিক কুশলাদি ও খোঁজখবর নেন। পরবর্তীতে জুমার নামাজ শেষে স্থানীয় গণ্যমান্য মুরুব্বী এবং ইসলামী ঐক্য আন্দোলনের নেতা-কর্মীদের সাথে নিয়ে মরহুম মাওলানা গোলাম সারোয়ারের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ...
চিলমারীতে পিয়াঁজ সংরক্ষণে কৃষকদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে পিয়াঁজ সংরক্ষণে কৃষকদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন হলো একটি আধুনিক প্রযুক্তি। এটি গুদামে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে পেঁয়াজের পচন রোধ করে এবং ওজন কমাতে দেয় না। এর মাধ্যমে দীর্ঘ ৫ থেকে ৬ মাস পর্যন্ত পেঁয়াজ সম্পূর্ণ সতেজ ও শুকনো রাখা সম্ভব হয়।কুড়িগ্রামের চিলমারীতে শনিবার (২৩ মে) কৃষি মন্ত্রণালয় থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগের উপজেলার পিয়াঁজ চাষীদের মাঝে পিয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা অস্টমীরচর, চিলমারী, ও রমনা ইউনিয়নের ৪জন চাষীর মাঝে এয়ারফ্লো মেশিন ও মাচা তৈরির জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সারওয়ার হোসেন ও মনিরুজ্জামানসহ বিভিন্ন প...
মানিকগঞ্জে এআই দিয়ে নারীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে এআই দিয়ে নারীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: গ্রেফতার ৩

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ)মানিকগঞ্জে এক নারীকে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), সিংগাইর উপজেলার বড়-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন (৩২)।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ভুক্তভোগী নারী মানিকগঞ্জ পৌরসভার বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সেলিম মিয়া তার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় তার মোবাইল ফোন ব্যবহার করতেন। সেই ফোন থেকেই তার ছবি নিয়ে এআই ব্যবহার করে ব্ল্যাকমেইল করতো।...
ফাঁকা চেক ও স্ট্যাম্প ব্যবহার করে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফাঁকা চেক ও স্ট্যাম্প ব্যবহার করে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী)স্বাক্ষর করা ফাঁকা চেক ও স্ট্যাম্পের অপব্যবহার করে একাধিক চেক ডিজঅনার মামলা দায়েরের মাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন রাজশাহীর বাঘা উপজেলার সাবেক দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাতেমা খাতুন লতা। একই সঙ্গে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।শনিবার (২৩ মে) সকাল ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।লিখিত বক্তব্যে ফাতেমা খাতুন লতা বলেন, পারিবারিক সম্পর্কের সূত্র ধরে তার ভাজতি জামাই নুরুজ্জামানের কাছ থেকে বিভিন্ন সময়ে তিনি কিছু টাকা ধার নিয়েছিলেন। বিশেষ করে ২০২৩ সালের উপনির্বাচনের সময় নেওয়া সেই টাকা ভোট শেষে সুদ-আসলসহ পরিশোধ করা হয় বলে জানান তিনি।তার অভিযোগ, টাকা পরিশোধের পরও নুরুজ্জামানের কিছু অনৈ...
বানারীপাড়ায় ‘গেটকা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় ‘গেটকা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া উপজেলায় 'জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরম ক্লাইমেট অ্যাকশন' (গেটকা) প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে উপজেলা প্রশাসনের সাথে উপজেলা লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস (NSS) ও ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান। সভায় গেটকা প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও লোকমোর্চা কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর হোসাইন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বায়েজিদুর রহমান বলেন, 'প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় এনএসএস প্রশংসনীয় কাজ করছে। বিশেষ করে নারীদের সচেতনতা বৃদ্ধিতে এই প্রকল্পের ভূমিকা গুরুত্ব...