Thursday, September 3

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
রাজনীতি, সর্বশেষ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী ও জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পদত্যাগের ফলে খালি হওয়া ওই পদে দলের পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পূর্বের ন্যায় দলের প্রধান মুখপাত্রের দায়িত্বেও বহাল থাকবেন।...
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা। মির্জা ফখরুলের এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় স্বাক্ষর করেন।এর আগে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ...
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।বিএনপির শীর্ষ ও নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।দলের উচ্চ...
১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রার্থীর পক্ষে এই মনোনয়নপত্র জমা দেন জোটের প্রতিনিধিরা।১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২...
জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় জামিনে মুক্ত হওয়া এক আসামিকে ফুলের মালা পরিয়ে বরণ করেছেন কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধা। এ সময় আসামি ও বিএনপি নেতার গলায় ফুলের মালা পরানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।ঘটনাটি ঘটেছে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়ী এলাকায়। মাদক মামলার আসামিকে রাজনৈতিক ব্যানারে এভাবে ফুলেল সংবর্ধনা দেওয়ায় স্থানীয় সচেতন মহল ও বিএনপির একাধিক নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুলাই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে অভিযান চালা...
মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর কোনোদিন সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, "মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। আর সে কারণেই তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।"আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত নির্মমতা ও নিগ্রহের শিকার হয়ে অকালে প্রাণ হারিয়েছেন কোকো। শেখ হাসিনা একটি পরিবারকে ধ্বংস ও বিপর্যস্ত করার জন্য হেন কোনো অপচেষ্টা নেই যা করেননি।রিজভী বলেন, "মু...
শিক্ষা, ওষুধ ও জ্বালানি খাত নিয়ে সরকারের সিদ্ধান্তে ইসলামী ঐক্য আন্দোলনের গভীর উদ্বেগ
রাজনীতি, সর্বশেষ

শিক্ষা, ওষুধ ও জ্বালানি খাত নিয়ে সরকারের সিদ্ধান্তে ইসলামী ঐক্য আন্দোলনের গভীর উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা মালিকপক্ষের হাতে ছেড়ে দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব পুনরায় ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করা এবং তেল ও গ্যাসের মতো কৌশলগত জ্বালানি খাত বেসরকারি আমদানিকারকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন।আজ মঙ্গলবার (১১ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এসব কথা বলেন।বিবৃতিতে আন্দোলনের শীর্ষ এই নেতা বলেন, “ওষুধের মতো জীবনরক্ষাকারী অত্যাবশ্যকীয় উপাদানের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকার কর্তৃক মালিকপক্ষের হাতে ছেড়ে দিলে সাধারণ ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি চরম হুমকির মুখে পড়বে। এর ফলে বাজারে অসাধু সিন্ডিকেটের প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে, যা সাধারণ জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।”এরশাদ উল্...
বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের জনগণই বিএনপির সকল ক্ষমতার মূল উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা আমাদের সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। আমাদের লক্ষ্য ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করা। এজন্য আমাদের উৎপাদনে জোর দিতে হবে, ফসলের ফলন বাড়াতে হবে এবং শিল্প বিপ্লব ঘটাতে হবে।”উপকূলীয় এলাকার সাম্প্রতিক দুর্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “কয়েকদিন আগের অতিবৃষ্টি ও বন্যায় বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে আজ আমরা ১০০টি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিতে পেরেছি এবং দুস্থ নারীদের চাল সহায়তা দেওয়া হয়েছে। জনগণের ভোটে নি...
মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং, নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমীর হুমায়ূন কবির, সদর থানা আমীর ফজলুল হক, সদর থানা সেক্রেটারি অ্যাডভোকেট সালাহউদ্দিন, এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় জোটের নেতারা বিদ্যুৎ সংকট নিরসন, গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানো, ভূতুড়...
খুলনায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি, জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি, জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য খুলনা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বাতিল, নিত্যপণ্যের বাজারে নজরদারি বাড়ানো, সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের দমন। একই সঙ্গে বাজার তদারকি কার্যক্রম নিয়মিত ও জোরদার করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিধি বাড়ানোর দাবি জানানো হয়।স্মারকলিপি প্রদ...