ইবিতে বৃক্ষরোপণ দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার প্রত্যয়ে ৩৫টি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।রবিবার (২৩ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৩৫টি বৃক্ষ রোপণ করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া এ কর্মসূচি পুরো মাসজুড়ে চলবে।কর্মসূচির উদ্বোধনকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময়ই ইসলাম, দেশ, মানবতা, সমাজ ও পরিবেশের ...










