Thursday, October 15

আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টা কালবৈশাখী ঝড়ের সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টা কালবৈশাখী ঝড়ের সতর্কতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকাসহ দেশের আটটি বিভাগেই প্রবল বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।সতর্কবার্তায় জানানো হয়, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় প্রবল বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কালবৈশাখীর তীব্রতা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ...
তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে খুলনায় চরম দুর্ভোগ, সংকটে এসএসসি পরীক্ষার্থীরা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে খুলনায় চরম দুর্ভোগ, সংকটে এসএসসি পরীক্ষার্থীরা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় চলমান তীব্র তাপপ্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। দিনের দাবদাহের পর রাতেও মিলছে না স্বস্তি। অসহনীয় গরম ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে নির্ঘুম রাত কাটাচ্ছেন নগরবাসী।সবচেয়ে বেশি সংকটে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে তাদের পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। নগরীর সোনাডাঙ্গা এলাকার পরীক্ষার্থী তানভীর হাসান জানায়, ‘প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে গেছে। বারবার বিদ্যুৎ চলে গেলে মনোযোগ ধরে রাখা যায় না।’অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। খালিশপুরের বাসিন্দা নাসরিন আক্তার বলেন, ‘পরীক্ষার সময় এমন লোডশেডিং চলতে থাকলে বাচ্চাদের ফলাফলে প্রভাব পড়বে। রাতে ঠিকমতো ঘুমাতে না পারায় তারা ক্লান্ত হয়ে যাচ্ছে।’অন্যদিকে শিল্প খাতেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। নগরীর রূপসা শিল্পাঞ...
বেলকুচিতে খাল খননের কাদায় চলাচলের অনুপযোগী রাস্তা, জনদুর্ভোগ তুঙ্গে
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে খাল খননের কাদায় চলাচলের অনুপযোগী রাস্তা, জনদুর্ভোগ তুঙ্গে

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অপরিকল্পিতভাবে খাল খননের কাদা রাস্তায় ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার শেরনগর ব্রীজ হতে শ্যামগাতী পর্যন্ত দীর্ঘ এলাকা এখন নোংরা ও দুর্গন্ধযুক্ত কাদায় সয়লাব হয়ে আছে। এতে রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।স্থানীয় সূত্রে জানা গেছে, শেরনগর ব্রিজ থেকে গুলিস্তান মোড় পর্যন্ত একটি খাল খনন প্রকল্পের কাজ চলছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান খালের তলদেশের পচা ও নোংরা কাদা ট্রাকে করে পরিবহনের সময় নিয়ম না মেনে রাস্তায় যত্রতত্র ফেলেছে। বিশেষ করে মুকুন্দগাতী থেকে বাড়ি ফেরার পথে রাতে চলাচলকারী যাত্রীরা অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন।এই বিব্রতকর পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান...
বর্ষার আগেই জলাবদ্ধতা মোকাবিলা করতে হবে : দৌলতপুরে কেসিসি প্রশাসক
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বর্ষার আগেই জলাবদ্ধতা মোকাবিলা করতে হবে : দৌলতপুরে কেসিসি প্রশাসক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে আগাম প্রস্তুতি জোরদার করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এর অংশ হিসেবে রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দৌলতপুর বাজারসহ আশপাশের বিভিন্ন খাল ও ড্রেনেজ ব্যবস্থার সরেজমিন পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর উপহার দিতে হলে বর্ষার আগেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে। এজন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।তিনি আরও জানান, বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বাজার সংস্কার ও নতুন বাজার নির্মাণের প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।এদ...
জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলায় মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলায় মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সাইকেল র‍্যালি বের করা হয়।সাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মমতাজ আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, ন্যাশনল পলিটেকনিক ইনস্টিটিউট এনপিআই’র প্রিন্...
খালিশপুরে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি, মশক নিধনে জোরদার কার্যক্রম
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি, মশক নিধনে জোরদার কার্যক্রম

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী পালিত “প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীতে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (৪ এপ্রিল) নগরীর খালিশপুর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরব উপস্থিতি ছিল সিটি কর্পোরেশনের।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় গৃহীত এ উদ্যোগের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এদিন সকাল সাড়ে ১০টায় ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কেসিসির কনজারভেন্সি বিভাগ এ অভিযান বাস্তবায়ন করছে।অভিযানস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, “পরিচ্ছন্ন নগরই নিরাপদ নগর। নাগরিকদের ভোগান্তি কমাতে এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে আমরা মাঠে নেমেছি।” তিনি জান...
মানিকগঞ্জে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা আরিচা জাতীয় মহাসড়ক (এন-৫)-এর ৫৭তম কিলোমিটার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলীসহ সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তার...
ঝড়ো বাতাসে ফেরি চলাচল বন্ধ, ঘাটে আটকা হাজারো যাত্রী
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ঝড়ো বাতাসে ফেরি চলাচল বন্ধ, ঘাটে আটকা হাজারো যাত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঝড়ো বাতাসের কারণে দেশের গুরুত্বপূর্ণ আরিচা–কাজিরহাট ও পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ঈদে ঘরে ফেরা হাজারো যাত্রী ঘাটে এসে আটকা পড়েছেন এবং চরম ভোগান্তিতে পড়েছেন।বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ সময় মাঝ নদীতে যাত্রীবাহী দুটি ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও খানজাহান আলী নিরাপত্তার স্বার্থে নোঙর করে রাখা হয়েছে।এছাড়া পাটুরিয়া ঘাটে ৬টি ফেরি— শাহ পরান, শাহ মখদুম, এনায়েতপুরী, ক্যামেলিয়া, বনলতা ও মতিউর রহমান এবং দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি— ভাষা শহীদ বরকত, ঢাকা, গোলাম মাওলা, কুমিল্লা, বাইগার, কেরামত আলী ও হাসনাহেনা পন্টুনে বেঁধে রাখা হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ...
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনায় ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনায় ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, খুলনা ||ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) নগরজুড়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।উদ্বোধনকালে তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে খুলনায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমন কর্মসূচি পরিচালনা করা হবে, যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ হন।তিনি বলেন, সিটি কর্প...
বেলকুচিতে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি আলিমের
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি আলিমের

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন আমিরুল ইসলাম খাঁন (আলিম), সংসদ সদস্য, ৬৬ সিরাজগঞ্জ ৫(বেলকুচি–চৌহালী–এনায়েতপুর) আসন।শনিবার (১৪ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলিম স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে প্রতীকীভাবে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণকে সুরক্ষা দেওয়া। খালে জমে থাকা পচা কচুরিপানা ও ময়লা থেকে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হয়, যা মশার বিস্তার ঘটায় এবং ড...