Thursday, October 15

আবহাওয়া ও পরিবেশ

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।বুধবার (০১ জুলাই) দুপুরে লোগাং জোনের জোন কমান্ডার মোঃ রবিউল ইসলাম এ কর্মসূচি উদ্বোধন করেন।তিনি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী'র বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লোগাং জোনের দায়িত্বপূর্ণ বিওপি, ক্যাম্প ও এলাকায় মোট আড়াই লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।তিনি আরো বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় সকল সম্প্রদায়ের মাঝে এই চারা বিতরণ করা হবে এবং রক্ষণাবেক্ষণের ও পরিচর্যার যথাযত ব্যবস্থা করবো বলে আশ্বস্থ করেন।এসময়, সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সুবেদার মেজর নাজমুল সহ ৩ বিজিবির সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।...
নাগেশ্বরীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০১ জুলাই) দুপুরে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান, সিনিয়র শিক্ষক সাইফুর রহমান, হামিদুল ইসলাম, আয়নাল হক এবং ছলিম উদ্দিন।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ...
বর্ষার শেষ পর্যন্ত চলবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান: কেসিসি প্রশাসক
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বর্ষার শেষ পর্যন্ত চলবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান: কেসিসি প্রশাসক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশব্যাপী সরকারের ঘোষিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খুলনা মহানগরীর ড্রেনসমূহ বর্জ্যমুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরীর নতুন বাজার আবু হানিফ মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।প্রশাসক বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত সকালে বেশি সক্রিয় থাকে। তাই শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মশকমুক্ত রাখতে কেসিসি বিশেষ গুরু...
ময়লার বিরুদ্ধে মানুষ: তাড়াইল উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ময়লার বিরুদ্ধে মানুষ: তাড়াইল উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইলে ডেঙ্গু, ডায়রিয়াসহ পানিবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। "ময়লার বিরুদ্ধে মানুষ" স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারের প্রধান ড্রেন ও রাস্তার চারপাশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের এই মহতী উদ্যোগ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।অভিযানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের নারী-পুরুষ ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ লেখা সংবলিত ব্যানার হাতে সচেতনতামূলক অবস্থানে অংশ নেন। এরপরই শুরু হয় মূল কর্মযজ্ঞ।সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে বাজারের পাশের নালাগুলো পলিথিন, চিপসের প্যাকেট ও যত্রতত্র ফেলা গৃহস্থালির বর্জ্যে ভরাট হয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় শ্রমিক ও স্বেচ্ছাস...
চিলমারীতে বিশারপাড়া আশ্রায়ন প্রকল্পটি ব্রহ্মপুত্রের ভাঙ্গনের কবলে
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বিশারপাড়া আশ্রায়ন প্রকল্পটি ব্রহ্মপুত্রের ভাঙ্গনের কবলে

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||চিলমারী উপজেলায় চিলমারী ইউনিয়নের করাই বরিশাল এলাকায় " বিশার পাড়া" আশ্রায়ন প্রকল্পটি ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের মুখে।ব্রহ্মপুত্র নদের রাক্ষুসী রূপে বিলীন হচ্ছে একের পর এক আশ্রায়ন প্রকল্পের পরিবারের ঘরবাড়ি , আতঙ্কে দিন পার করতেছেন ব্যারাকের মানুষেরা।জানা গেছে, রবিবার (২৮ জুন) রাত আড়াইটার সময় নদের প্রবল স্রোতে বিশার পাড়া আশ্রায়ন প্রকল্পটির ১৬০ টি পরিবারের বসবাসরত, এক রাতেই ২৫ টি পরিবারের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক প্রানহানির ক্ষয়ক্ষতি না হলেও খোলা আকাশের নীচে গবাদি পশু সহ নদী ভাঙ্গা পরিবারগুলো মানবেতর জীবনযাপন করতেছে। নদের ভাঙ্গন প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা না হলে, অব্যাহত নদের ভাঙ্গনে আশ্রায়ন প্রকল্পটি গ্রাস করে ফেলবে।নদের ভাঙ্গনে ঘরবাড়ি হারা আজিদ, আজম, আলম, মতিয়ার, নজরুল, হামিদ, লাল মিয়া, ...
দুধকুমার নদের পানি ২৯ সেন্টিমিটার বিপৎসীমায় প্রবাহিত‎
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুধকুমার নদের পানি ২৯ সেন্টিমিটার বিপৎসীমায় প্রবাহিত‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের জেলা কুড়িগ্রামের দুধকুমার নদের পানি ২৯সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নিম্নাঞ্চল ও লোকালয়সহ বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, স্বল্পমেয়াদি বন্যায় পানি আরো বৃদ্ধি পেতে পারে। ভাঙনরোধে আমরা প্রস্তুত।‎‎অঝোরে বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। দুধকুমার নদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অধিকাংশ চরাঞ্চল. নিম্নাঞ্চল ও লোকালয়সহ বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ি, লুছনি, ফান্দেরচর এবং ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া, চরবলদিয়া এলাকার নিম্নাঞ্চল প্ল...
তাড়াইলে নদী ভাঙনে ১২ ঘর বিলীন ও হুমকিতে ৫০ পরিবার: জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে নদী ভাঙনে ১২ ঘর বিলীন ও হুমকিতে ৫০ পরিবার: জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বরুহা সওদাগর পাড়ায় নরসুন্দা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ১২টি বসতঘর সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে আরও অন্তত ৫০টি পরিবারের বসতভিটা যেকোনো মুহূর্তে নদীগর্ভে হারিয়ে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে।সরেজমিনে দেখা গেছে, স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ, স্বপন মিয়া, নিজামুদ্দিন, রমজান মিয়া, আঙ্গুর মিয়া, জামাল মিয়া, মেনু মিয়া, কাদির মিয়া, নয়ন মিয়া ও ইছাক মিয়াসহ অসংখ্য পরিবারের ঘরের নিচ থেকে মাটি সরে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। ঘরগুলো খুঁটির ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। ইতোমধ্যে অনেকের উঠান, রান্নাঘর ও টিউবওয়েল নদীতে তলিয়ে গেছে। ভাঙন আতঙ্কে শিশু ও নারী-পুরুষসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।বিপর্যয় ঠেকাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাঙনকবলিত স্...
বেলকুচিতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রসেস মিলকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রসেস মিলকে জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে পরিবেশ দূষণ বিরোধী অভিযানে দুটি প্রসেসিং মিলকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার দৌলতপুর মতি মার্কেট, শেরনগর ও চালা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক জনাব মোঃ তুহিন আলম ও তাঁর দল উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্যরা।অভিযান সূত্র জানায়, দৌলতপুর এলাকায় অবস্থিত ‘ভাই ভাই প্রসেসিং মিল’-এ অভিযান পরিচালনাকালে তাতক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। ফলে মিলের সরাসরি উৎপাদিত দূষিত পানির নমুনা পরিবেশ অধিদপ্তর সংগ্রহ করতে পারেনি। তবে পার্শ্ববর্তী স্থা...
দুধকুমার নদী সংলগ্ন জনপদ রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুধকুমার নদী সংলগ্ন জনপদ রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীর ভাঙন রোধ ও দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎‎সোমবার (১৫ জুন) দুপুর ১টায় শহিদুলের ঘাট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নলেয়া, কামাত আঙ্গারিয়া, দক্ষিণ ছাট গোপালপুরের সর্বস্তরের জনগণ।‎‎কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া, কামাত আঙ্গারিয়া ও তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামসহ দুধকুমার নদীর নলেয়া মৌজার শহিদুলের ঘাট পর্যন্ত নদী ভাঙন রোধ এবং দক্ষিণের ব্লক বাঁধ রক্ষার জন্য দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।‎‎"দুধকুমার নদী বাঁচাও, জনপদ রক্ষা করো" - এই স্লোগানে স্থানীয় জনগণ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।‎‎মানববন্ধনে নদীতে বিলীন হওয়া আবাদি জমির মালিকানা গণ, স্থানীয় জনগণ, সুধী ...
বর্ষার প্রস্তুতি: কেসিসি প্রশাসকের খাল ও স্লুইসগেট পরিদর্শন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বর্ষার প্রস্তুতি: কেসিসি প্রশাসকের খাল ও স্লুইসগেট পরিদর্শন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন বর্ষা মৌসুমে মহানগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর রাখতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার (১৫ জুন) সকাল থেকে নগরসংলগ্ন বিভিন্ন খাল, স্লুইসগেট ও ড্রেন সরেজমিনে পরিদর্শন করেছেন।পানি নিষ্কাশনের অন্তরায় চিহ্নিত করা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণের লক্ষ্যে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।পরিদর্শনকালে তিনি ৩১ নম্বর ওয়ার্ডের নারকেলবাড়িয়া খাল, ক্ষেত্রখালী খাল ও মতিয়াখালী খাল, ৩০ নম্বর ওয়ার্ডের গোড়া খাল এবং ২২ নম্বর ওয়ার্ডের ২ ও ৩ নম্বর স্লুইসগেট পরিদর্শন করেন।এ সময় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালগুলো থেকে জমে থাকা বর্জ্য ও কচুরিপানা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রশাসক।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নির্বাহী প্রকৌশলী শেখ মো...