পরিচ্ছন্নতা সপ্তাহ শেষ হলেও পরিচ্ছন্ন হয়নি ঢাকা আলিয়ার দুই হলের আঙ্গিনা
|| আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় গত ২৬ জানুয়ারি উৎসবমুখর আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় পরিছন্নতা সপ্তাহের। পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন ঢাকা আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবীর।গত ২২ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল কবীরের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে পরিচ্ছন্নতা সপ্তাহের তারিখ ঘোষণা করা হয়। নোটিশে উল্লেখ করা হয় "প্রতিষ্ঠানের একাডেমিক ভবন সংলগ্ন এলাকা, আল্লামা কাশগরী রহ. হল, মুফতি আমিমুল ইহসান রহ. হল ও মাদ্রাসার মাঠ আগামী ২৫ হতে ৩০ জানুয়ারি ২০২৫ খ্রি. পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে। একদিন বিলম্ব করে ২৬ জানুয়ারি রোজ রবিবার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয় এতে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মুফতি আমিমুল ইহসান রহ. হলের সামনে জমাটবদ্ধ পানি নিষ্কাশনের কাজ খুব দ্রুত সময়ের...










