শুক্রবার, মে ২৯

আবহাওয়া ও পরিবেশ

গরম নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

গরম নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

পবিত্র রমজান মাসে দেশজুড়ে টানা কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে মিলেছিল স্বস্তি। কয়েক দিন অধিকাংশ জায়গায় আবহাওয়া শীতল থাকার পর ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কার কথা জানাল আবহাওয়া অধিদফতর। কয়েক জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারেও ধারণা করছে সংস্থাটি।মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ দুঃসংবাদ জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই।পটুয়াখালীর খেপুপাড়ায় সোমবার (৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস বলছে, কক্স...
ঝড় ও বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ১২ জনের
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ, সারাদেশ

ঝড় ও বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ১২ জনের

দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এ ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে চারজনের। গাছপালা উপড়ে পড়ে ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি। এছাড়া বজ্রপাতে মারা গেছেন আরও আটজন।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরায় কালবৈশাখী ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০০ ঘরবাড়ি আংশিক এবং অর্ধশত সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালীর বাউফলে ঝড়ে ও বজ্রপাতে দুজন, খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে একজন, ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে তিনজন, নেত্রকোনার রাজঘাট হাওরে বজ্রপাতে একজন, পিরোজপুর সদরে কালবৈশাখীতে একজন ও বাগেরহাটে বজ্রপাতে একজন মারা গেছেন। এছাড়া রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এটি প্রাথমিক হিসাব। মৃতের সংখ্যা ঠিক থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পার...
আরও বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

আরও বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস

সারা দেশে দিনের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (০৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়।পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।আবহাওয়ার সিনপটিক অস্থান নিয়ে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এ ছাড়া তাপপ্রবাহ নিয়ে পূর্বা...
গরম কমতে বৃষ্টির খবর জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

গরম কমতে বৃষ্টির খবর জানাল আবহাওয়া অফিস

ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।সংস্থাটি বলছে, আরও অন্তত দুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। তবে এরপর থেকে গরম কিছুটা কমতে পারে।বৃহস্পতিবার (০৪ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামীকাল শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কো...
গরম আরও বাড়তে পারে, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়ার আভাস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

গরম আরও বাড়তে পারে, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়ার আভাস

দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে দেশে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আপাতত সিলেট অঞ্চল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হচ্ছে না। মঙ্গলবার সিলেটে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।সারাদেশেই গরমে কষ্ট পাচ্ছে মানুষ। ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে অস্বস্তি।মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থা...
যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

চট্টগ্রামসহ দেশের ৩ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি আভাস দিয়েছে দফতরটি।রবিবার (২৪ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা, নোয়াখারী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হত...
ঢাকায় বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

ঢাকায় বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

গ্রীষ্মের শুরুতে ঢাকায় তুমুল বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও পড়েছে শিলা। গত কয়েকদিনে ঢাকাসহ প্রায় সারাদেশেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কোথাও কোথাও বইছিল মৃদু তাপপ্রবাহ। বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হচ্ছিল, কোথাও কোথাও ছিল ঝোড়ো হাওয়াও।মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ মোটামুটি রোদেলাই ছিল। কিছুটা মেঘের আনাগোনাও ছিল আকাশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভ্যাপসা গরম। দুপুরের পর হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।তুমুল বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও পথে-ঘাটে থাকা নগরবাসী পড়েন ভোগান্তিতে। অনেককেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজতে হয়। বৃষ্টির কারণে রাজধানীর কোন কোন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।রাজধানীর কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। যদিও এর আগে দেশের আট বিভাগেই ঝড়-বৃ...
এখনও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

এখনও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ঢাকার বাতাসের মানের উন্নতি না হওয়ায় এখনও তা বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা।ভিয়েতনামের হ্যানয়, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৮৬, ১৭৬ ও ১৮৪ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এ...
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ঢাকাসহ ১৩ জেলায়
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ঢাকাসহ ১৩ জেলায়

ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি।সোমবার (৪ মার্চ) দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ...
রবিবার বৃষ্টি হতে পারে দুই বিভাগে: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

রবিবার বৃষ্টি হতে পারে দুই বিভাগে: আবহাওয়া অধিদপ্তর

রবিবার দেশে উত্তরাঞ্চলের দুই বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। এর পরের দিন বৃষ্টি অন্যান্য বিভাগে ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মধ্য ফাল্গুনেও এখনো দেশের কোনো কোনো অঞ্চলে রাতে শীতের অনুভূতি রয়েছে। শনিবার ফাল্গুনের ১৮ তারিখ। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে।শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। একদিন আগে যা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে।সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড...