খুলনায় বাড়ি থেকেই বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম শুরু, পরীক্ষামূলক উদ্যোগে ৩ ওয়ার্ড
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালি বর্জ্য উৎস থেকেই আলাদা করে সংগ্রহ ও ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এ লক্ষ্যে নগরীর তিনটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় পরিচালিত হেলদি সিটি প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনার বর্জ্য ব্যবস্থাপনাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শুরুতে এ কার্যক্রম বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকলেও নগরবাসীকে সম্পৃক্ত ও সচেতন করা গেলে তা সফল করা সম্ভব। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, বা...










