Sunday, August 9

অপরাধ, আইন ও আদালত

খুলনায় সবুজ হত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সবুজ হত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গত ২ জুন ২০২৫ তারিখ রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ময়লাপোতা নূরানী মহল্লার কাঠ গোল্লার পাশের কলপাড়ে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক মিলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে সবুজ হাওলাদারকে হত্যা করে। এই ঘটনায় মামলার প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত আসামীদের সনাক্ত করে।পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত ১৫ জুন ২০২৫ তারিখ হাফিজনগর এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত আসামী ১) ভাগনে সজীব (চোর সজীব) (২০), পিতা-অজ্ঞাত, সাং-নবীনগর, থানা-সোনাডাঙ্গা মডেলকে এবং র‍্যাব-৬ এর সহায়তায় বানরগাতী হতে ২) নয়ন মৃধা (২৬), পিতা-মৃত আজিজ মৃধা, সাং-বানরগাতী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে গ্রেফতার করা হয়।কে,এম,পি’র বরাতে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত ...
নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা ২ যুবক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা ২ যুবক

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা ও সত্য উদঘাটনের নিরলস প্রচেষ্টায় ইয়াবা দিয়ে ফাঁসানোর চক্রান্ত থেকে রক্ষা পেয়েছেন মো. মিলন মিয়া (২৭) ও মো. এরশাদুল হক (৩৫)। একইসঙ্গে পূর্বপরিকল্পিত এই ষড়যন্ত্রের মূল হোতা মো. জুয়েল হক (২৭) ও মো. মনির হোসেন (২৮) কে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের এগারো মাথা বাজার এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনকভাবে মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অলকান্ত রায় ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। সেখান থেকে তারা একটি সুজুকি জিকজার মোটরসাইকেল থেকে ৬৭ পিস গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করেন। উপস্থিত জনতার সামনেই মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ইয়াবা জব্দ করা হয় এবং মিলন মিয়া ও এরশাদুল হককে প্রাথমিকভাবে আ...
ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শারাবানু বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলার সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে এই দূর্ঘটনা ঘটে। মৃত ওই নারী বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আবুল কাশেম স্ত্রী।স্থানীয়রা জানান, রবিবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে শারাবানু বেগম সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থলবন্দর থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে মারাত্মক যখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ফরবাড়ীতে পৌছলে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ...
খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে মহানগর দায়রা জজ আদালত।রবিবার (১৫ জুন) খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় মামুনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতের তথ্য থেকে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কে ডি ঘো...
তজুমদ্দিনে দু’টি ধর্ষণ মামলা, আটক ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে দু’টি ধর্ষণ মামলা, আটক ৪

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিন উপজেলায় একদিনের ব্যবধানে একজন বাক প্রতিবন্ধীসহ পৃথক দুইটি ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা জানোরা বেগম ও অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে পুলিশ আটক করেছে।তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রাম ও চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছগ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।মামলার সূত্রে জানা যায়, সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রামে ১৩ জুন বেলা সাড়ে ১০ টার দিকে প্রতিবন্ধী এক শিশু(১৫)র  মামা মোঃ বাদশা ওরফে বাসু (৫৫) বেড়ানোর কথা বলে তার চালিত ভ্যানে করে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। বাসুর মেয়ের ডেলিভারি জনিত সমস্যার কারণে পরিবারের লোকজন অন্যত্র থাকায় বাড়ি ফাঁকা পেয়ে বাক ও মানসিক প্রতিব...
বগুড়ায় মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পি‌টি‌য়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পি‌টি‌য়ে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার জেরে শাকিল মিয়া (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শাকিল শহরের শিববাটি এলাকার বাসিন্দা।শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের ফুলবাড়ী জোড়াঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।ঘটনার পর অভিযুক্ত জিতু ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিতু ইসলাম শাকিলের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে বয়সের কারণে প্রস্তাবটি পরিবার প্রত্যাখ্যান করে।এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়, যা অবশেষে রক্তাক্ত পরিণতিতে রূপ নেয়।নিহতের পরিবারের অভিযোগ—শনিবার বিকেলে জিতু ও তার সহযোগীরা শাকিলকে শিববাটি শাহী মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে ফুলবাড়ী...
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা পানছড়িতে আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা পানছড়িতে আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগের অর্থ সম্পাদক মোঃ হুমায়ন কবির (৪৫)'কে পানছড়িতে আটক করেছে থানা পুলিশ।শনিবার (১৪ জুন ২০২৫) দুপুরে পানছড়ি বাজার হতে এসআই দিপক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিকালীন পানছড়ি থানার ০৩ সেপ্টেম্বর ২০২৪ মামলার আসামী মোঃ হুমায়ন কবির (৪৫)’কে আটক করে। মোঃ হুমায়ন কবির চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগের অর্থ সম্পাদক ও বায়জিদ বোস্তামি থানার শ্রমিক ফেডারেশন সিএনজি সমবায় সমিতির সভাপতি।আটককৃত মোঃ হুমায়ন কবির (৪৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আঃ রব এর ছেলে। সে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামিতে স্ত্রী সন্তান নিয়ে নিজস্ব বাড়িতে বসবাস করে। তার এক মেয়ের জামাতার বাড়ি পানছড়ি উপজেলার পাইলট ফার্ম ও শশুর বাড়ী মোল্লাপাড়া। ঈদ উল আযহা উপলক্ষে পানছড়িতে এসেছিলো বলে তার পারিবারি...
সিরাজগঞ্জে পাড়া-মহল্লায় সংঘর্ষকারীদের আর ছাড় দেওয়া হবে না; বিএনপি নেতা বাচ্চু
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে পাড়া-মহল্লায় সংঘর্ষকারীদের আর ছাড় দেওয়া হবে না; বিএনপি নেতা বাচ্চু

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া ও মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় দাঙ্গা-হাঙ্গামা করে মারামারি বা সংঘর্ষ করছেন। জড়িতদের কোনভাবেই আর ছাড় দেওয়া হবে না বলেছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবঙ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ  সাইদুর রহমান বাচ্চু।জেলার শহর গ্রামগঞ্জে হামলা-মামলায় নিরসন ও প্রশাসনকে সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের হলরুমে জরুরীভাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে। এসময় সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, পৌর এলাকা ও গ্রাম-গঞ্জে ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে দিকে চেম্বার অব...
জনতার রোষে পুলিশ!ফুলবাড়ীতে হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগে ৪ পুলিশ ক্লোজড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জনতার রোষে পুলিশ!ফুলবাড়ীতে হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির ভিটার জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে চারজনকে স্থানীয় জনতা আটক করে ঘরে অবরুদ্ধ করে রাখলে, পুলিশ তাদের উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির ভিটার জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বড় ভাই মাহাবুর রহমান ভাড়াটে লোকজন ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছোট ভাই মফিজুল ইসলামের (৪০) বাড়িতে হামলা চালান। হামলায় মফিজুল, তার স্ত্রী রেহেনা বেগম (৩৫) এবং ভাবি হালিমা বেগম (৫০) গুরুতর আহত হন।চিৎক...
লোহাগাড়ায় সেনা-পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় সেনা-পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ২

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি ৩৭ বোতল চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১২ জুন) গভীর রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব দাশ (৪৮) ও জিসম উদ্দীন (২৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক বিপ্লব দাশ উত্তর কলাউজান নলাম্বার বাড়ির মৃত বিমল কান্তি দাশের পুত্র এবং জিসম উদ্দীন একই ইউনিয়নের রসুলাবাদ এলাকার সোলতান আহমদের ছেলে।জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ৩৭ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়...