এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যা: ইউপি সদস্যসহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ
|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার আশরাফুর রহমানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা প্রাঙ্গণে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী, শিক্ষক ও পরিবারের সদস্যরা।রবিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করেন তারা।বক্তারা বলেন, রাজন শিকদার ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে পাড়াতলী ইউপি মেম্বারের নেতৃত্বে তার লোকজন রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার পর ১৬ জনকে আসামি করে মামলা করা হলেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ সময় প্রধান আসামি ইউপি মেম্বারসহ জড়িতদের দ্রæত গ্রেপ্তার দাবি এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধ...










