পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় রাবি ছাত্রদলের মানববন্ধন
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে বক্তারা পারভেজ হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র নেতাকর্মীদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন। এই সংগঠনের নেতাকর্মীদের নতুন রক্ষীবাহিনী হিসেবে আখ্যা দিয়েছেন। এবং অনতিবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবিও জানান তাঁরা।এসময় রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, একাত্তরে স্বাধীনতার পর একটি দল স্বাধীনতার কৃতিত্ব নিয়ে দেশে অপশাসন কায়েম করেছে। ঠিক জুলাইয়ের এই অভ্যুত্থানকে ছিনিয়ে নিয়েছে একটি কুচক্রী মহল। তারা সচিবালয়ে বসে আইন জারি...










