Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

নাগেশ্বরীতে মাদকসেবিদের আঘাতে যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদকসেবিদের আঘাতে যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনে প্রতিবাদ করায় প্রতিবাদকারী আতাউর রহমানকে মাদকসেবিরা দলে-বলে আক্রমণ করে। এতে সে গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি রয়েছে।‎‎ঘটনাটি ঘটেছে, উপজেলার নাখারগঞ্জ ইউনিয়নের আস্করনগর এলাকার সরকারটারী গ্রামে। ২১শে মার্চ শনিবার ঈদের দিন ওই এলাকার মজিবর রহমানের বাড়ীর পাশে রাস্তায় একদল কিশোর গ্যাং নেশাগ্রস্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি ও মাতলামি করেতে দেখে।‎আতাউর রহমান তার বাড়ির সামনে থেকে সরে যেতে বলে এবং প্রতিবাদ করায় নেশা সেবনকারীরা খেপে যায়। পরবর্তীতে সুযোগ পেয়ে শুক্রবার (২৭ মার্চ) কিশোর গ্যাং মিলে আক্রমণ করে। গুরুতর আহত হয়ে আতাউর রহমান নাগেশ্বরী হাসপাতালের ভর্তি হয়।‎‎এ ব্যপারে স্থানীয় আব্দুর রহিম বলেন, এরকম অন্যায় যাতে সমাজে না হয় তার প্রতিবাদ জানাই।‎‎এ ব্যপারে নাখারগঞ্জ বাজারের বিশিষ্ট ‎ব্যবসায়ী লুতফুর ...
মানিকগঞ্জে রফিক হত্যার ৩ আসামি গ্রেফতার; এখনও উদ্ধার হয়নি মস্তক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রফিক হত্যার ৩ আসামি গ্রেফতার; এখনও উদ্ধার হয়নি মস্তক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অটোরিকশা দখলের লোভে পরিকল্পিতভাবে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে অটোরিকশা চালক রফিক মিয়াকে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি নিহতের বিচ্ছিন্ন মস্তক।শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী এসব তথ্য জানান। তিনি বলেন, নিহত রফিক মিয়ার বিচ্ছিন্ন মস্তক উদ্ধারে অভিযান চালানো হলেও এখনো তা উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।পিবিআই সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মো. রফিক মিয়াকে (২৮) পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গত ২৪ মার্চ রাতে গাঁজা খাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে আরেকটি অটোর...
প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক সমাজকে ভয় দেখানোর উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রেজাউল করিম বলেন, তিনি কেবল একজন ব্যক্তি নন, বরং সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি। তার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সম্প্রদায়ের ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই দাবি প্রত্যাখ...
খুলনায় মাওয়া হত্যা: আদালতে আসামীর দায় স্বীকার, ক্ষোভে উত্তাল জনতা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাওয়া হত্যা: আদালতে আসামীর দায় স্বীকার, ক্ষোভে উত্তাল জনতা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার লবণচরা থানার বহুল আলোচিত জান্নাতুল মাওয়া হত্যা মামলায় গ্রেপ্তার আসামি তোতা মিয়া আদালতে স্বেচ্ছায় দায় স্বীকার করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. আসাদুর জামান তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, আসামিকে হাজির করা হলে মাওয়া হত্যার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ জনতার ভিড় জমে। একপর্যায়ে তারা আসামিকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক খাস কামরা থেকে বের হয়ে ন্যায়বিচারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়।গ্রেপ্তার হওয়া তোতা মিয়া ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা ইউসুফ আলী ব্যাপারীর ছেলে। বুধবার গভীর রাতে ঢাকার গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি ভাসমান জাহাজ থেকে তাকে আটক করা হয়।তদন্ত ...
ফুলতলায় অস্ত্রসহ দুই যুবক আটক, পালিয়েছে দুইজন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলতলায় অস্ত্রসহ দুই যুবক আটক, পালিয়েছে দুইজন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দামোদর পূর্বপাড়া শ্মশানঘাট সংলগ্ন ভৈরব নদীর চর এলাকার একটি ঘাট থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—দামোদর কলোনীপাড়ার বাসিন্দা তরীকুল ইসলাম ওরফে সুমন (২৩) এবং খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকার তানভীর চৌধুরী (২৭)।পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে একদল সদস্য নদীর পাড়ে নজরদারি শুরু করে। সেখানে একটি ব্যাগের ওপর কয়েকটি আগ্নেয়াস্ত্র রেখে চারজনকে বসে থাকতে দেখা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত অভিযান চালানো হলে দুইজনকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়। তবে বাকি দুজন দৌড়ে পালিয়ে যায়।আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একট...
পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠক নীতিদত্ত চাকমা নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠক নীতিদত্ত চাকমা নিহত

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মানিক্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নীতিদত্ত চাকমা (৫৮) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক।স্থানীয় দায়িত্বশীল সূত্রে জানা যায়, সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার মানিক্যপাড়ায় একটি চায়ের দোকানে ইউপিডিএফ গনতান্ত্রিক দলের সংগঠক নীতিদত্ত চাকমা পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি মেলা সম্পর্কে স্হানীয় লোকজনদের সাথে আলোচনা করা অবস্হায় আভ্যন্তরীন আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জেরে হামলাকারীরা মুখে কাপড় বাধা অবস্হায় ০৩টি মোটরসাইকেলে এসে নীতিদত্ত চাকমাকে গুলি করে রাবার ড্যাম এলাকার দিকে পালিয়ে যায়। তাদের মতে আক্রমনকারীরা ইউপিডিএফ (মূল) দলের সদস্য হতে পারে।বুকে ও পিঠ...
মানিকগগঞ্জে নদীতে গলা কাঁটা লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগগঞ্জে নদীতে গলা কাঁটা লাশ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়ন পাছ বারইল বটতলা কালী গঙ্গা নদীর মধ্যে এক যুবকের লাশ পাওয়া যায়। বুধবার (২৫ মার্চ) বিকাল ৪ টার দিকে এলাকার একজন হাত দিয়ে মাছ ধরতে গেলে লাশটি হাতে পরে। সাথে সাথে মানিকগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশের একটি টিম।সরেজমিনে গিয়ে জানা যায়, লাশটি গলা থেকে মাথা আলাদা করা হয়েছে এবং বুক থেকে পেট ফাঁড়ি দিয়ে নারীভুঁড়ি বের করা, মাথাটা এখনও খুঁজে পাওয়া যায়নি।লাশটির পরিচয়ের জন্য মানিকগঞ্জ পিবিআই পুলিশের একটি টিম ফিঙ্গার নিচ্ছে। এ দিকে ঘিওর উপজেলা বানিয়াজুড়ি থেকে রফিক নামে একজন দুইদিন আগে নিখোঁজ ছিল। লোকটি অটো রিক্সাসহ নিখোঁজ ছিল। নদীতে লাশ পাওয়ার খবর শুনে তার স্ত্রী ও বোন এসে লাশ সনাক্ত করে। পুলিশ লাশ ময়না তদন্ত জন্য মানিকগঞ্জ মর্গে পাঠিয়ে দেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে বলে জানা...
‎হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে নারী সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে নারী সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ‎

|| সেলিম মোল্লা |‎ নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎‎মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে মব সৃষ্টি করে দৈনিক এশিয়া বাণী ও মুসলিম টাইমসের হরিরামপুর উপজেলার নারী সাংবাদিক তাজরিন আক্তার মুন্নীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী সাংবাদিক উপজেলার কর্মকারকান্দি বয়ড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুস ছোবহানের মেয়ে।‎‎২৪ মার্চ (সেমবার) রাতে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী সাংবাদিক।‎‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজলোর পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের "অনাথ বন্ধু স্কুল উৎসব-২০২৬" উপলক্ষে রাত ৯টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের কাজে ভিডিও করতে গেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো আলতাফ হোসেনসহ অজ্ঞাত আরও ৪/৫জন তাকে ঘিরে ধরে এবং ভিডিও করতে বাঁধা দেন। সাংবাদিক পরিচয় পেয়েও তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মব সৃষ্ট...
খুলনায় ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (সাড়ে ৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে হরিণটানা গেটের পাশের একটি নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।মাওয়া লবনচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় যায় শিশুটি। সেখানে পরিচিত এক ব্যক্তি তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে সঙ্গে নিয়ে যায়। দীর্ঘ সময়েও মাওয়া ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।পরবর্তীতে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শিশুটি তার সঙ্গেই আছে এবং কিছুক্ষণ পর ফিরে আসবে। তবে এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ বাড়লে পরি...
পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত; ছেলে আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত; ছেলে আটক

|| কুড়িগ্রাম প্রতিনধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে এক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আব্দুল খালেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি, সাবেক বিডিআর)-এর একজন অবসরপ্রাপ্ত সদস্য। এ ঘটনায় তার ছোট ছেলে মানিক মিয়া (২৫) জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়। এ সময় মানিক মিয়া ঘর থেকে একটি ধারালো ছুরি এনে তার বাবার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিক মিয়াকে আটক করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চ...