Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

কুড়িগ্রামে তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে বানিয়ার ভিটা গ্রামে রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গলাকেটে হত্যায় খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতের স্বামী শহিদুল ইসলাম বাবলুর কোনো সন্ধান পায়নি পুলিশ। এ নিয়ে জনমনে রহস্য আরও ঘনীভূত সৃষ্টি হয়েছে।‎‎নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮নং ওয়াড দিগদাড়ীর পাড় বানিয়ারভিটা গ্রামের শহিদুল ইসলাম বাবলু ও তার স্ত্রী মহিমা খাতুন প্রতিদিনের মতো রবিবার রাতে ঘুমিয়ে পড়ে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঘরের ভেতর থেকে মহিমা খাতুনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।‎‎প্রতিবেশী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দৃশ্যমান বিরোধ ছিল না। ত...
বিজিবি’র অভিযানে পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বিজিবি’র অভিযানে পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার  কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ৩ বিজিবি লোগাং জোন।বিজিবি সূত্র জানায়, রবিবার (১১ জানুয়ারি) আনুমানিক সকাল সাত টায় ৩ বিজিবি-র আওতাধীন সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়ি মুখ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,১৫০০০ টাকা মাত্র। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃপক্ষ।...
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ, ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ, ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে অভিযোগ

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর তিন কর্মীকে পরিকল্পিতভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। শনিবার (১০ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেন, রাজপাড়া থানা পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী চাঁদ সওদাগর, মুরাদ ও বিদ্যুৎকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের সাজানো ঘটনা উপস্থাপন করা হয়েছে বলেও তারা দাবি করেন।নেতৃদ্বয় বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহলের ইন্ধনে এমন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনা ঘটানো হচ্ছে। সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই কি তাদের অপরাধ—এ প্রশ্ন এখন সা...
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুয়া বিল করে সরকারি অর্থ লোপাটের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুয়া বিল করে সরকারি অর্থ লোপাটের অভিযোগ

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি সেবাদানকারী এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি যেন পরিণত হয়েছে অব্যবস্থাপনা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের আখড়ায়। হাসপাতালের প্রধান কর্মকর্তা ও অভিভাবক হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল উত্তোলন, ঘুষ বাণিজ্য এবং দায়িত্বে অবহেলার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে নিয়মিত উপস্থিত থেকে সেবা নিশ্চিত করার পরিবর্তে ডা. আসাদুজ্জামান আসাদ অধিকাংশ সময় বেসরকারি ক্লিনিকে অপারেশন ও ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থাকেন। নির্ধারিত কর্মঘণ্টায় হাসপাতালে অনুপস্থিত থাকার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ...
ভৈরব নদে ভাসমান মরদেহের পরিচয় মিলল, নিহতের নামে আছে ১৪ মামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভৈরব নদে ভাসমান মরদেহের পরিচয় মিলল, নিহতের নামে আছে ১৪ মামলা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম রাজীব হোসেন, যিনি ঘাউড়া রাজীব নামেও পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল)-এর সক্রিয় ক্যাডার ছিলেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে রাজীবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার খুলনার ৬ নম্বর ঘাট এলাকায় ভৈরব নদে দুটি লাইটার ভেসেলের মাঝখান থেকে তার ফুলে ওঠা ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।খুলনা নৌ পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, রাজীব গত ৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ...
অভিনব কৌশলে ইয়াবা পাচার: রাজশাহীতে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা মাদক কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অভিনব কৌশলে ইয়াবা পাচার: রাজশাহীতে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা মাদক কারবারি আটক

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||অবৈধ মাদকদ্রব্য ইয়াবা অভিনব কৌশলে পাচারের সময় এক আন্তঃজেলা মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহানুর রহমান শাহিন (৩২)। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।র‍্যাব জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়।র‍্যাব সূত্রে আরও জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, একজন মাদক ব্যবসায়ী ট্রেনযোগে অবৈধ মাদকদ্রব্য বহন করে রাজশাহীর বাঘা উপজেলার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভি...
রূপসা বাগমারায় গুলিতে যুবক নিহত, রাতের ঘটনায় এলাকায় আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রূপসা বাগমারায় গুলিতে যুবক নিহত, রাতের ঘটনায় এলাকায় আতঙ্ক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ ওরফে বিকুল (যাকে স্থানীয়রা বাছেদ বিকুল নামেও চেনেন) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত বিকুল বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।এলাকাবাসী জানান, গভীর রাতে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কদমতলা বালুর মাঠ এলাকায় গিয়ে তারা বিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ২টার দিকে তিনি মারা যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে বিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পুলিশ সূত্র দাবি করেছে, নিহত বিকুল খুলনার একটি কুখ্যাত সন্ত্র...
লবণ পরিবহনের আড়ালে গাঁজা পাচার: রাজশাহীতে অর্ধকোটি টাকার মাদকসহ গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লবণ পরিবহনের আড়ালে গাঁজা পাচার: রাজশাহীতে অর্ধকোটি টাকার মাদকসহ গ্রেফতার ১

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক পাচার, চোরাচালান, ভেজাল পণ্য ও সংঘবদ্ধ অপরাধ দমনে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-৫, রাজশাহী।গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল ৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালায়। চৈতী মার্কেট সংলগ্ন নাটোর–রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়।এসময় নাটোর থেকে রাজশাহীগামী একটি কার্গো ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: যশোর-ট-১১-৪৭০৫) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ট্...
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র চক্রের ২ সদস্যসহ আটক ৯
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র চক্রের ২ সদস্যসহ আটক ৯

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যসহ ৯ জনকে আটক করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেষ্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, জেলার নিয়ামতপুর উপজেলা বামইন গ্রামের আবুল বাসারের ছেলে পরীক্ষার্থী মোঃ আবু সাঈদ (৩১), চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে পরীক্ষার্থী সারোয়ার হোসেন (৩১) ও মহাদেবপুর উপজেলার জিওলী গ্রামের ফারাজুল ইসলামের ছেলে পরীক্ষার্থী হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে পরীক্ষার্থী ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কাওমি মাদ্রাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে পরীক্ষার্থী আতাউর রহমান (৩০), পোরশা উপজেলার দিঘা গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে পরীক্ষার্থী রেহান জান্ন...
খুলনায় ৬ নম্বর ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ৬ নম্বর ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফ আয়মান–২ ও এমভি ক্রাউন–৩ নামের দুটি লাইটার ভেসেলের মাঝখানে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, এমভি তাওছীফ লাইটার ভেসেলের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি সংগ্রহ করতে গেলে দুটি ভেসেলের মাঝখানে ভাসমান একটি মরদেহ চোখে পড়ে। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে খুলনা থানায় খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে।খবর পাওয়ার আনুমানিক দুই ঘণ্টা পর নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নৌ-পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, প্রাথমিক যাচাই শেষে জরু...