Tuesday, November 10

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জে দুদকের মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দুদকের মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৬ তারিখ) আদালতে হাজিরা দিতে গেলে তাকে আটক করা হয় এবং পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।জানা গেছে, দুদকের একটি মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কাজ করছেন।...
উদ্বোধনের আগেই তাড়াইল মডেল মসজিদে দুধর্ষ চুরি: ২০টি ফ্যান ও মাইক সেট গায়েব
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

উদ্বোধনের আগেই তাড়াইল মডেল মসজিদে দুধর্ষ চুরি: ২০টি ফ্যান ও মাইক সেট গায়েব

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনের অপেক্ষায় থাকা অবস্থায় ২০টিরও অধিক ফ্যান ও মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা ছিল।জানা গেছে, মসজিদের জন্য ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগ সম্পন্ন হয়েছে। ১৭ এপ্রিল জুম্মার আজানের মাধ্যমে নামাজ চালুর প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ইমাম ও স্টাফরা মসজিদের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা দেখতে পান যে, মসজিদের ভেতরে থাকা ২০টিরও বেশি ফ্যান এবং মাইকের সম্পূর্ণ সেটটি চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছেন। প্রথমে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তারকে মৌখিকভাবে...
‎হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেপ্তার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেপ্তার ৩

‎|| ‎সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎‎মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (‎১৫ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধূকশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের  সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১)  ও একই গ্রামেরই প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।‎‎পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান হতে খুলি চুরি হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির দায়ে শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদি হয়ে বুধবার হরিরামপুর থানায় গ্রেপ্তারকৃত তিনজনের নাম উল্লেখ করে ২৯৭/৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামল...
মেধাই একমাত্র যোগ্যতা: কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার আশ্বাস ডিআইজির
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মেধাই একমাত্র যোগ্যতা: কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার আশ্বাস ডিআইজির

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। তিনি বলেছেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ডিআইজি বলেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন করবেন না।” তিনি প্রার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, জমিজমা বিক্রি বা ধার করে কারও হাতে টাকা তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে।তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় কনস্টেবল পদে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের বিপরীতে গড়ে কয়েক হাজার প্রা...
পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় সেগুন ও গামারীর গোল কাঠ আটক করা হয়।অভিযান চলাকালে মোট ৮০.১১ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৫৯৩ টাকা।পরবর্তীতে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কা...
বগুড়ায় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল এবং চাইনিজ কুড়াল, হাসুয়াসহ দেশীয় অস্ত্রের বড়সড় মজুতসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই মোঃ ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই এলাকার ‘আলিফ লাম মিম’ ছাত্রাবাসের কক্ষ এবং পার্শ্ববর্তী একটি ইউক্যালিপটাস বাগান থেকে মাদক ও অস্ত্রসহ আলামিনকে (২১) হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলামিন ওই এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে।অভিযানকালে আসামির হেফাজত থেকে যুবসমাজ ধ্বংসকারী ১৪ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বিশেষ মা...
সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টির দোকানে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টির দোকানে জরিমানা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযানে দুই মিষ্টির দোকানে জরিমানা আরোপ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রায়গঞ্জ উপজেলা প্রশাসন এবং র‍্যাব-১২ এর সহযোগিতায় সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, দই এ মোড়ক ব্যবহার না করা। যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ত্রিশ হাজার টাকা এবং এভারগ্রীণ প্লাসকে দশ হাজার টাকাসহ মোট চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।এছাড়াও ভোজ্য তেল ও এলপিজি গ্যাসের দোকানে বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স...
গাজীপুরে মাদক সিন্ডিকেটের তাণ্ডব: ব্যবসায়ীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে মাদক সিন্ডিকেটের তাণ্ডব: ব্যবসায়ীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর মহানগরে সক্রিয় একটি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। মাদক ব্যবসায় সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানানোয় তাকে নির্যাতন, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।ভুক্তভোগী মো. আলমগীর হোসেন গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একটি গ্রিল ওয়ার্কশপের মালিক। লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। স্থানীয়ভাবে পরিচিত মাদক চক্রের মূলহোতা হিসেবে পরিচিত ওয়াসিম ওরফে ‘কাইল্লা ওয়াসিম’-এর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।আলমগীর হোসেনের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি তাকে কৌশলে ডেকে একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন অবস্থান করছিল। পুলিশি ...
নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাঙালি সংস্কৃতির প্রাণস্পন্দন বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা উসকানি নেই বলে আশ্বস্ত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।র‍্যাব মহাপরিচালক বলেন, পহেলা বৈশাখ উদযাপনে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজধানীর রমনা বটমূল, শাহবাগ, টিএসসি, হাতিরঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউসহ যে সকল স্থানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন পয়েন্টে পরীক্ষণ ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স...
নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ডা. আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ডা. আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে সার্জারি ডাক্তার আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে দুই সন্তানের জননী আরিফা আক্তার মিষ্টি (২৫) নামে এক নারীর মৃত্যুর সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দেয়। অপরদিকে নাগেশ্বরী থানা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এদিকে নিহত আরিফা আক্তার মিষ্টির লাশ দক্ষিণ বালাসীপাড়্রা তার বাবা ফারুক হোসেন আপেলের বাড়ির আঙিনায় (১২এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেখে ৬লাখ টাকায় রফাদফায় অবশেষে তার স্বামীর বাড়িতে মিষ্টিকে দাফন করা হয়েছে।‎‎নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বেরুবাড়ী (ফারাসকুড়া) গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী আরিফা আক্তার মিষ্টির প্রসব ব্যাথা উঠলে গত ২৩মার্চ নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে নেয়ার পর...