Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক রবিন খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক রবিন খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় আবারও রক্ত ঝরলো প্রতিপক্ষের সংঘর্ষে। রবিবার (৫ এপ্রিল) রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় ছুরিকাঘাতে রবিন (২৮) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন রবিনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রবিন উত্তর চেলোপাড়া এলাকার মোঃ মিরাজের ছেলে বলে জানা গেছে।এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রশ্ন উঠছে—কখন থামবে এই রক্তাক্ত প্রতিহিংসা? বগুড়াবাসী এখ...
মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশের অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫) তার বাবা তরুণ কান্তি হালদারের সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা সড়কে পড়ে গুরুতর মাথায় আঘাত পান।পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ভিকটিমের বাবা খুলনা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে...
মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সারাদেশে যখন সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে মানিকগঞ্জ জেলায় দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। দেশের অধিকাংশ জেলায় বর্তমানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে এসব নিয়ম তোয়াক্কাই করা হচ্ছে না। ফলে এক প্রকার প্রশাসনিক উদাসীনতায় অন্ধকারচ্ছন্ন হচ্ছে জেলার সড়ক ব্যবস্থার শৃঙ্খলা।সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের বিভিন্ন পাম্পে লাইসেন্স ও হেলমেটবিহীন চালকরা অনায়াসেই ফুল ট্যাংকি তেল সংগ্রহ করছেন। অথচ নিয়ম মেনে চলা সাধারণ মানুষ ও জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীরা অনেক সময় পাম্পে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।অভিযোগ উঠেছে, অনুমোদনহীন যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ করা গেলে জেলায় প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব ...
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন হাওলাদার দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ইমন হাওলাদারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন...
মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘বন্ধু একাদশ’-এর উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ মার্চ পৌর এলাকার নতুন বস্তি এলাকায় বসবাসকারী বজলুর রহমান খান রাবিলকে নৃশংসভাবে হত্যা করা হয়।বক্তারা অভিযোগ করেন, রাবিল একজন নিরীহ ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি ছিলেন। তাকে এভাবে হত্যা করা মানবিকতার চরম লঙ্ঘন এবং এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার, বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. আলী আশরাফ, বন্ধু একাদশের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন, অ্য...
শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্দ্বে গুলিতে নিহত ১, আহত ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্দ্বে গুলিতে নিহত ১, আহত ১

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়ার চরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনার দ্বন্দ্বে কাটারের ম্যানেজার মিরাজ হোসেন(৫০) নামের এক ব্যাক্তি নিহত এবং জাহাঙ্গীর নামের ১জন আহত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় অতর্কিতভাবে ৪/৫জনের দুবর্ত্তরা বালু উত্তোলেনের কাটারে উঠে গুলি করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।এসময় গুলিবিদ্ধ অবস্থায় কাটারের ম্যানেজার মিরাজ এবং শ্রমিক জাহাঙ্গীরকে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মিরাজকে মৃত বলে ঘোষণা করেন।মিরাজের বাড়ি পাবনা সদর উপজেলায়। মিরাজ অবৈধ ওই বালু উত্তোলনের হিসাব-নিকাশ রাখতেন এবং ঘটনার সময় সে বালু উত্তোলনের কাটারে বসে হিসাব করছিলেন।নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে অস্ত্রধারী দুর্বৃতরা কাটারে উঠে মিরাজকে গুলি করে পালিয়ে যায়। স্...
মানিকগঞ্জে একাধিক কারখানায় ডাকাতির রহস্য উদ্ঘাটন; কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৮
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে একাধিক কারখানায় ডাকাতির রহস্য উদ্ঘাটন; কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৮

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলায় সংঘটিত একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুট হওয়া প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল ফিতরের ছুটির আগে ও পরে গত ২৩ মার্চ গভীর রাতে শিবালয় উপজেলায় আসতিয়া বোর্ড এন্ড পেপার মিল এবং ঘিওর উপজেলার অ্যাডভান্স অ্যাটোয়ার লিমিটেড নামীয় একটি পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা কারখানায় প্রবেশ করে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি মোবাইল ফোন...
বদলগাছীতে খাজনা ইস্যুতে মাইকিং: বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে খাজনা ইস্যুতে মাইকিং: বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট ও নওগাঁ) ||নওগাঁর বদলগাছিতে জমির খাজনা আদায়ের নিয়ম নিয়ে এক ব্যক্তি মাইকিং করায় উঠিয়ে নিয়ে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে সচেতন মহল ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।গত বুধবার (০১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।একই খতিয়ানে অসংখ্য দাগ নং এ থাকা সকল জমির ওপর খাজনা না দিতে জনগণকে সচেতন করার জন্য তিনি মাইকিং করছিলেন। বিষয়টি জানতে পেরে এসিল্যান্ডের ড্রাইভার সুমন হোসেন তাকে ইউএনও’র রুমে ধরে নিয়ে যায় বলে ভূক্তভোগীর অভিযোগ।ভূক্তভোগী হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুল রজনীগন্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং উপজেলার কোলাহাট এলাকার কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আসাদুজ্জামান টুটুল উপজেলা ভূমি অফিসের সা...
বেলকুচিতে অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়ছে। এছাড়াও মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া  ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল মজুতের অভিযান পরিচালনা করে মবুপুর বাজারের  হাসমত আলী দোকান থেকে ডিজেল ৭২০ লিটার ও পেট্রোল ৩৪৫ লিটার এবং আব্দুস সালামের দোকান থেকে ডিজেল ৩০০ লিটর পেট্রোল ৮৫ লিটার ও অকটেন ৫ লিটার জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রোল মোটর সাইকেল চালকদের মাঝে এবং ডিজেল স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ৬২০ লিটার বিক্রি করে দেওয়া হয়। আর ৪০০ লিটার ড...
​মান্দায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

​মান্দায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||​নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাও টিটিহারি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়।​​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কালিগাও টিটিহারি এলাকায় ঝটিকা অভিযান চালায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালীন আলমগীর হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।​আটককৃত আলমগীরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরি...