Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

রূপসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রূপসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসায় একাধিক শিশু শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে একটি আবাসিক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় প্রায় দেড় বছর আগে “রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা” নামে প্রতিষ্ঠানটি চালু হয়। বর্তমানে সেখানে প্রায় ৩০ জন শিশু হিফজ বিভাগে অধ্যয়ন করছে।অভিযোগে বলা হয়, ৮ থেকে ১০ বছর বয়সী অন্তত দুই শিক্ষার্থীর সঙ্গে গত এক মাস ধরে অসদাচরণ করা হয়েছে। বিষয়টি এক শিক্ষার্থী পরিবারের সদস্যদের জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে রূপসা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে থানায় নিয়ে যায়।ভুক্তভোগী এক শি...
মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগীকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০) তার সহযোগী একই ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের মজিবুর রহমান (৩২)।বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার ৪(০২)...
খুলনায় নিষিদ্ধ দলীয় কার্যালয়ে মাল্যদান: জড়িতদের গ্রেপ্তারের দাবি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিষিদ্ধ দলীয় কার্যালয়ে মাল্যদান: জড়িতদের গ্রেপ্তারের দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ খুলনা জেলা ও মহানগর কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো ও মাল্যদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এ ধরনের কর্মকান্ড উস্কানিমূলক ও সুপরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দেয়। এটি আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল এবং নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।বিবৃতিতে জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় নগরবাসীকে সাথে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আল...
খুলনায় দলীয় কার্যালয়: বিকেলে মাল্যদান, রাতে ভাঙ্গচুর-আগুন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দলীয় কার্যালয়: বিকেলে মাল্যদান, রাতে ভাঙ্গচুর-আগুন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়কে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেলে একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তারা স্থান ত্যাগ করেন। সন্ধ্যায় ছাত্র নামধারী একদল জনতা কার্যালয়টি ভাংচুর শেষে অগ্নি সগযোগ করে।নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ের এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।বিকেলের ঘটনাপ্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল চারটার দিকে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তারা শেখ মুজিব ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং কিছুক্ষণ অবস্থানের পর কার্যালয়ে নতুন তালা লাগিয়ে চলে যান।নাম প্...
গাবতলীতে ব্যবসায়ী সাইফুলের গলাকাটা লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাবতলীতে ব্যবসায়ী সাইফুলের গলাকাটা লাশ উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার গাবতলী উপজেলার খাদিজা ফিলিং স্টেশন এলাকার ২নং রেল ঘুমটি সংলগ্ন সোন্দাবাড়ী পূর্বপাড়ায় পরিবহন ও বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের যাতায়াতের পথের ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে গেছে।নিহত সাইফুল ইসলাম সন্ধ্যাবাড়ি গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি সাতটি ট্রাকের মালিক ছিলেন এবং ট্রাক ভাড়া ও বালু ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। রাতভর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ...
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার এক যৌথ বিবৃতিতে তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।রবিবার (১৫ ফেব্রুয়ারি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে।বিবৃতিতে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও যদি এ ধ...
বদলগাছীতে পেট্টোল বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকাবাসী আতংকিত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে পেট্টোল বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকাবাসী আতংকিত

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশ থেকে সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া সামগ্রী বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা আছে বলে র্যাবের দাবি।র‌্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ...
কারাগার হোক শিক্ষাগার
অপরাধ, আইন ও আদালত, অভিমত, জাতীয়, সর্বশেষ

কারাগার হোক শিক্ষাগার

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||জেল, কারাগার বা ডিটেনশন সেন্টার—বিভিন্ন নামে এটি পরিচিত।বাংলাদেশের কারা অধিদপ্তরের অধীনে বর্তমানে ১৫টি কেন্দ্রীয় কারাগার ও ৫৯টি জেলা কারাগারসহ মোট ৭৪টি কারাগার রয়েছে। এগুলোর মোট ধারণক্ষমতা ৪২,৪৫০ জন হলেও, ৭০হাজার বেশি বন্দি রয়েছে।কারাগার বা জেলখানা হলো এমন একটি বিশেষ স্থান বা প্রতিষ্ঠান, যেখানে বিচার বিভাগীয় আদেশে অপরাধী বা বিচারাধীন ব্যক্তিদের স্বাধীনতা হরণ করে বন্দি রাখা হয়। এটি অপরাধীদের সংশোধনের মাধ্যমে সমাজে পুনর্বাসনের সুযোগ তৈরি করে।প্রধান কার্যাবলী: বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান, চিকিৎসা এবং বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।এই উদ্দেশ্যকে সামনে রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন যা সত্যিই প্রশংসনী...
মানিকগঞ্জে নিশ্চিদ্র নিরাপত্তা: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে পুলিশ ও আনসার সদস্যদের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নিশ্চিদ্র নিরাপত্তা: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে পুলিশ ও আনসার সদস্যদের

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলার প্রতিটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই মানিকগঞ্জ জেলা প্রশাসনের তদারকিতে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রয়োজনীয় সরঞ্জামসহ গাড়িবহযোগ স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে পুরো মানিকগঞ্জ জেলায় ৯ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। এর মধ্যে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাই মাঠ পর্যায়ে মূল ভূমিকা পালন করবেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে ৫৮টি মোবাইল টিম এবং ১৫টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক তৎপর থাকবে।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মানিকগঞ্জের প্রতিটি...
চান্দগাঁওয়ে নাশকতার গোপন বৈঠক: চাঁদাবাজ জাহেদ আটক, পলাতক রাজু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চান্দগাঁওয়ে নাশকতার গোপন বৈঠক: চাঁদাবাজ জাহেদ আটক, পলাতক রাজু

|| বেলাল উদ্দিন | নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) ||চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় নির্বাচনকে সামনে রেখে নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ ক্যাডার ও কুখ্যাত চাঁদাবাজ জাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বহদ্দারহাট এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তবে অভিযানের সময় একই চক্রের আরেক শীর্ষ সন্ত্রাসী রাজু ও কয়েকজন সহযোগী পালিয়ে যাওয়ায় অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানা যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল ওরফে ‘চাঁদাবাজ ফ্রুট সোহেল’-এর অনুসারীরা আসন্ন ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে এলাকায় অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে নাশকতার ছক কষছিল। বহদ্দারহাট পুকুরপাড় এলাকায় ফ্রুট জসিমের ফলের আড়ৎকে তারা গোপন বৈঠকের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল বলে তথ্য পাওয়া যায়।গোপন সূত্রে এমন তথ্য পাওয়ার পর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ...