Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

বদলগাছীতে খাজনা ইস্যুতে মাইকিং: বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে খাজনা ইস্যুতে মাইকিং: বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট ও নওগাঁ) ||নওগাঁর বদলগাছিতে জমির খাজনা আদায়ের নিয়ম নিয়ে এক ব্যক্তি মাইকিং করায় উঠিয়ে নিয়ে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে সচেতন মহল ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।গত বুধবার (০১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।একই খতিয়ানে অসংখ্য দাগ নং এ থাকা সকল জমির ওপর খাজনা না দিতে জনগণকে সচেতন করার জন্য তিনি মাইকিং করছিলেন। বিষয়টি জানতে পেরে এসিল্যান্ডের ড্রাইভার সুমন হোসেন তাকে ইউএনও’র রুমে ধরে নিয়ে যায় বলে ভূক্তভোগীর অভিযোগ।ভূক্তভোগী হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুল রজনীগন্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং উপজেলার কোলাহাট এলাকার কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আসাদুজ্জামান টুটুল উপজেলা ভূমি অফিসের সা...
বেলকুচিতে অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়ছে। এছাড়াও মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া  ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল মজুতের অভিযান পরিচালনা করে মবুপুর বাজারের  হাসমত আলী দোকান থেকে ডিজেল ৭২০ লিটার ও পেট্রোল ৩৪৫ লিটার এবং আব্দুস সালামের দোকান থেকে ডিজেল ৩০০ লিটর পেট্রোল ৮৫ লিটার ও অকটেন ৫ লিটার জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রোল মোটর সাইকেল চালকদের মাঝে এবং ডিজেল স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ৬২০ লিটার বিক্রি করে দেওয়া হয়। আর ৪০০ লিটার ড...
​মান্দায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

​মান্দায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||​নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাও টিটিহারি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়।​​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কালিগাও টিটিহারি এলাকায় ঝটিকা অভিযান চালায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালীন আলমগীর হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।​আটককৃত আলমগীরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরি...
খুলনায় ২৮ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ২৮ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ জাফর হাওলাদার (৪২) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (৩১ মার্চ) খুলনা সদর থানাধীন ৫ নম্বর ফকির বাড়ি লেন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জাফর হাওলাদার গল্লামারী এলাকার মৃত তামজেদ আলী হাওলাদারের ছেলে।পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়া, গ্রেফতারকৃত জাফর হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।...
বেলকুচিতে নিখোঁজ যমজ দুই শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার; পরিবারের কাছে হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নিখোঁজ যমজ দুই শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার; পরিবারের কাছে হস্তান্তর

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র যমজ দুই শিশুকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। পরে তাদের নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের দ্রুত ও সফল অভিযানে স্বস্তি ফিরে এসেছে পরিবারে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫৯) এর যমজ দুই ছেলে রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) গত রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ হয়।জানা গেছে, দুই ভাই নিজ বাড়ি ধীতপুর থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে বেলকুচি থানাধীন শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়ে যায়। এরপর তারা মাদ্রাসা কিংবা বাড়ি—কোনো স্থানেই পৌঁছেনি।সন্তানদের খুঁজে না পেয়ে পরিব...
মানিকগঞ্জে ১৩ কজি গাজাসহ গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ১৩ কজি গাজাসহ গ্রেপ্তার ২

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) আনুমানিক ভোর পনে ৫টার দিকে সদর থানা এলাকার মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শামীম আল মামুন, এএসআই খোরশেদ আলম, কনস্টেবল সেলিম রেজা ও কনস্টেবল শাকিল আহমেদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)। তারা উভয়েই কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা।পুলিশ আরও জানায়, বিল্লাল হোসেনের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় ৭ ক...
রাজশাহীর গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধার হওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে বিপজ্জনক বিস্ফোরক সাদৃশ্য গান পাউডার এবং কাঁচের গুঁড়া, যা সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগ এবং একটি লাল রঙের শপিং...
বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ

|| নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ দুই ভাই নিখোঁজ রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।এদিকে সন্তানদের হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়।সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।জানা যায়, রবিবার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি। স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি।তিনদিন পর বেলকুচি থানায় পৃথক সাধারণ ডা...
খুলনা জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব; প্রত্যাশা বাস্তবায়নের চাপ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব; প্রত্যাশা বাস্তবায়নের চাপ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন সাধারণ আইনজীবীরা। তাদের প্রত্যাশা—কথার চেয়ে কাজে প্রমাণ দেবে নবনির্বাচিত কমিটি।আদালতপাড়ায় কথা বলে জানা যায়, দীর্ঘদিনের কিছু সমস্যার দ্রুত সমাধান চান আইনজীবীরা। বিশেষ করে বার ভবনের অবকাঠামোগত উন্নয়ন, লাইব্রেরিতে আধুনিক সুবিধা এবং মামলা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি উঠে এসেছে।সমিতি'র নবীন আইনজীবী মোঃ কাজল বলেন, “সিনিয়রদের সঙ্গে কাজের সুযোগ বাড়লে শেখার সুযোগও বাড়বে। অনেক সময় গাইডলাইন না থাকায় সমস্যায় পড়তে হয়।”অপরদিকে শেখ মোঃ নাসিম নামে এক প্রবীণ আইনজীবীর ভাষ্য, “সমিতির ভেতরে সমন্বয় বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়ে কাজ করতে পারলেই এই জয় অর্থবহ হবে।”আইনজীবীদের একটি অংশ মনে করছেন, এককভাবে একটি প্যানেলের পূর্ণ জয় ভবিষ্যৎ কাজের জন্য যেমন সুযোগ তৈরি করে...
খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতার মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতার মৃত্যু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশায় থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মৌমিতা হালদার (২৬) নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তরুণ হালদারের মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌমিতা তার বাবার সঙ্গে রিকশায় করে ডাকবাংলা মোড় থেকে বাসার দিকে ফিরছিলেন। পথিমধ্যে জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। তার মাথা ও ঘাড়ে আঘাত লাগে।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প...