Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নাগেশ্বরী-সাপখায়া সড়কের তেলিয়ানিরপাড় এলাকায় ১.৫ কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, সুমনা কনস্ট্রাকশন এর মাধ্যামে নাগেশ্বরী এলজিইডির আওতায় দেড় কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজ সম্পন্ন করা হয়নি। প্রকল্প অনুযায়ী রাস্তার পাশে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি। ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও পানির প্রবাহ বৃদ্ধি পেলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়তে পারে।‎জানা গেছে, প্রকল্পটির মোট বরাদ্দ ৭৫ লাখ ২৫ হাজার ৪১ টাকা। এর মধ্যে কার্পেটিং কাজে ব্যয় ধরা হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪৫৬ টাকা এবং মাটির কাজের জন্য বরাদ্দ ...
অবশেষে বিজিবির কাছে বাংলাদেশি কিশোরীকে হস্তান্তর করল বিএসএফ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবশেষে বিজিবির কাছে বাংলাদেশি কিশোরীকে হস্তান্তর করল বিএসএফ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে প্রায় ১০ ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।রবিবার (১৪ জুন) লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন ও নাজমা বেগম দম্পতির মেয়ে জয়নব খাতুন (১২) শনিবার দুপুরে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে সীমান্তবর্তী দক্ষিণ অনন্তপুর-নাজিরহাট এলাকার আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩/৩ সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে দেখতে পেয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। তবে কাশিপুর বিওপ...
আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আজ রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর আজ তিনি সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করবেন।সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, এমপি আমির হামজা আজ দুপুরে আদালতে উপস্থিত হবেন বলে তারা নিশ্চিত হয়েছেন এবং পরবর্তী সিদ্ধান্ত আদালত গ্রহণ করবেন। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও তাঁর আদালতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী...
আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||শেরপুরের শ্রীবরদীতে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে একটি ‘মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ)-এর চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন টিডব্লিউএ-এর ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান নবেশ খকশি, শ্রীবরদী শাখার ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ-এর বকশীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যা...
তাড়াইলে অবৈধ ফুটপাত উচ্ছেদ: জব্দকৃত মালামাল মাদ্রাসা ও এতিমখানায় দান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে অবৈধ ফুটপাত উচ্ছেদ: জব্দকৃত মালামাল মাদ্রাসা ও এতিমখানায় দান

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||জনদুর্ভোগ নিরসন ও যানজট মুক্ত করতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আক্তারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে থানার মোড় পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন, তাড়াইল থানা পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে প্রধান সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ফুটপাতের দোকান ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত থেকে কলা, সবজি, ফলমূল, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।এই অভিযানে একটি বিশেষ মানবিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। অভিযানে জব্দকৃত মালামাল নষ্ট না করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাড়াইল উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে। এই বিষয়ে ইউএনও তানজিলা আক্তার বলেন, "আইন...
মাদক ছাড়ুন, ক্রীড়া ধরুন প্রতিপাদ্যে নাগেশ্বরীতে থানা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ
অপরাধ, আইন ও আদালত, খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

মাদক ছাড়ুন, ক্রীড়া ধরুন প্রতিপাদ্যে নাগেশ্বরীতে থানা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে এবং খেলাধুলার প্রতি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে থানা পুলিশ। “মাদক ছাড়ুন, ক্রীড়া ধরুন” প্রতিপাদ্যে নাগেশ্বরী থানা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ।শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডি.এম. একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন নাগেশ্বরী থানা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার আদলে গঠিত দুই দলের খেলায় শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশ।আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোর্শেদ। অন্যদিকে ব্রাজিল দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান।নির্ধারিত স...
মোবাইল দিয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মোবাইল দিয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর নুরানি হাফেজীয়া মডেল মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে মোবাইল ফোন দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক মোঃ দিপু কাজীর বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম মোঃ রাফি মন্ডল। এই ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে শিশুটির বাবা-মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভান্ডারপুর নুরানি হাফেজীয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী রাফি মন্ডল দ্বিতীয় শ্রেণির (আবাসিক) ছাত্র। রাফি তার মাদ্রাসা থেকে কাউকে না বলে বাড়িতে যাচ্ছিল, এমতাবস্থায় শিক্ষক দিপু কাজী বিষয়টি লক্ষ্য করেন এবং রাফিকে মাদ্রাসায় ফিরিয়ে আনতে যায়। কিন্তু রাফি ভ্যানে চড়ে যাচ্ছিল।শিক্ষক তাকে মাদ্রাসায় আসতে বললে শিক্ষার্থী তা অস্বীকার করে। এতো ক্ষিপ্ত হয়ে উক্ত মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক নিজ হাতের মোবাইল ফোন ...
ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর স্কুলব্যাগে ২ কেজি গাঁজা, আটক ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর স্কুলব্যাগে ২ কেজি গাঁজা, আটক ২

|| জাকারিয়া | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী ও তার সৎ ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখআছিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালানো হলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুনের (১২) বহন করা স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে এবং তার সঙ্গে থাকা সৎ ভাই পায়েলকে (২২) আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাদিরা খাতুন বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য...
বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছিতে চার মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় উপজেলার সেনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের এই সাজা প্রদান করা হয়।সাজাপ্রাপ্ত আসামিরা হলো- ১. শ্রী নিখিল চন্দ্রের ছেলে, পলাশ চন্দ্র(৫৬), ২. মোঃ দেলায়ার হোসের ছেলে সিফাত হোসেন(২২), ৩. গোলাম মোস্তফার ছেলে, মোঃ রফিকুল ইসলাম, ৪. বেলাল হোসেনের ছেলে মোঃ সুজন হোসেন, তারা সকলেই বদলগাছি থানার সেনপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে "টিম বদলগাছি" থানা পুলিশ সেনপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদেরকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।এ বিষয়ে বদলগাছি ...
মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ: মানিকগঞ্জের ডিসি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ: মানিকগঞ্জের ডিসি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) দুপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্ধদিবসব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় মানবপাচারের ঝুঁকি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ। এই অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা এবং অনি...