Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মোঃ আঃ করিম (৪০)। সে দৌলতপুর উপজেলার বানিয়াঘোনা গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ২. সাদমান হোসেন (২৫)। সে একই উপজেলার চর মাস্তুল এলাকার মৃত শামসুল হকের ছেলে। সে একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের গ্রেপ্তারে দৌলতপুর থানা পুলিশ বিশেষ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভ...
তাড়াইলে ঋণ দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে উধাও ভুয়া সংস্থা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে ঋণ দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে উধাও ভুয়া সংস্থা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বালিগাতি বেরনতলা রোডস্থ আওয়ালের বাড়িতে অফিস ভাড়া নিয়ে ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ভুয়া সংস্থার বিরুদ্ধে। ঋণ না দিয়ে উল্টো অফিসে তালা ঝুলিয়ে সংস্থার লোকজন উধাও হয়ে যাওয়ায় ভুক্তভোগীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ হাজার টাকা আমানত রাখলে ১ লাখ টাকা ঋণ দেওয়া হবে—এমন প্রলোভন দেখিয়ে শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে আনুমানিক ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় সংস্থাটি। গত শনিবার (৪ জুলাই) গণমাধ্যমকর্মীরা আওয়ালের বাড়ির ওই অফিসে গিয়ে তাদের বৈধতার কাগজপত্র দেখতে চাইলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার তারা তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সব কাগজপত্র জমা দেবেন। কিন্তু এর পরদিন রবিবার থেকেই তাড়াইল উপজেলা ...
নওগাঁয় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় নওগাঁ সদরের খলিশাকুড়ী গ্রামে সমতা এনজিওর প্রধান কার্যালয় এবং এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীনের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে নওগাঁ সদর থানা পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন।এ বিষয়ে শাহিনের সাথে একটি প্রতিনিধি দল কথা বলতে গেলে শাহিনুর রহমান শাহিন পুলিশকে বলেন, সমতা এনজিওতে গ্রাহকের আমানত আছে প্রায় ১৮০ কোটি টাকা এবং নেসডো এনজিওতে প্রায় ৬০ কোটি টাকা। কিন্তু ২০২৫ সাল থেকে এনজিওটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর তারা তাদের আমানতের টাকা ও লভ্যাংশ দিতে পারছেন না। তবে এনজিও সচল করতে পারলে ...
চার দিনেও শনাক্ত হয়নি দুই নিহতের পরিচয়, মর্গেই পড়ে আছে মরদেহ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চার দিনেও শনাক্ত হয়নি দুই নিহতের পরিচয়, মর্গেই পড়ে আছে মরদেহ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় গুলিতে নিহত তিন যুবকের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।গত ৬ জুলাই মধুমঙ্গলপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হন। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তি হলেন রিয়েল চাকমা (পিতা: রুপায়ন চাকমা)। তিনি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের আলীচান কার্বারিপাড়ার বাসিন্দা। নিহতের ছোট বোন রেসি চাকমা তার পরিচয় নিশ্চিত করেছেন।ময়নাতদন্ত শেষে রিয়েল চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর দুইজনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মরদেহ এখনো খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, অজ্ঞাত দুই নিহতের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে কয়েকটি নাম-পরিচয় পাওয়া গেলেও সেগুলোর সত্যতা নিশ্চিত...
নওগাঁর বদলগাছীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযানে সাত মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (১০ জুলাই) বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন—বেলজার (২০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড), রিমন (২০০ টাকা জরিমানা ও ৫ মাস), কালাম (২০০ টাকা জরিমানা ও ৪ মাস), সবুজ (১০০ টাকা জরিমানা ও ৫ মাস), সোহেল (১০০ টাকা জরিমানা ও ৫ মাস), মাসুদ (১০০ টাকা জরিমানা ও ৩ মাস) এবং রুবেল (১০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম...
মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদে পুনর্বহালের দাবিতে টঙ্গীতে প্রতিবাদ সভা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদে পুনর্বহালের দাবিতে টঙ্গীতে প্রতিবাদ সভা

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর পূর্বপাড়া মদিনাবাজার এলাকায় শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দলীয় পদে পুনর্বহালের দাবিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ সভায় কয়েক শতাধিক নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং গোপালপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমামসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা দাবি করেন, বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল এবং ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিক নেতা কাজী দাউদসহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং মো. কামাল হোসেন বুলুকে ...
সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু সন্তানসহ মা নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু সন্তানসহ মা নিহত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বগুড়া-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায়  অটোরিকশার দুই যাত্রী শিশু সন্তানসহ তার মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় একটি অটোরিকশাকে সজোড়ে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও তাঁর ছেলে নিহত হয়। আহত হন আরও কয়েকজন যাত্রী। নিহত মা হলেন কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৬) ও তাঁর শিশু ছেলে।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ও স্থানীয়দের স...
সিসিটিভির সূত্র ধরে ১৬ বছরের কিশোর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিসিটিভির সূত্র ধরে ১৬ বছরের কিশোর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ১৬ বছর বয়সী কিশোর অটোরিকশাচালক সাবিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।পিবিআই মানিকগঞ্জ এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায়।গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর মাদ্রাসা গেট এলাকায় বসবাস করতেন এবং সাভারের একটি আবাসিক হোটেলে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।পিবিআই জানায়, গত ৩০ জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ...
অস্ত্রের ঘটনার সম্পৃক্ততা অস্বীকার করে বিএনপি নেতা বুলুর বিবৃতি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অস্ত্রের ঘটনার সম্পৃক্ততা অস্বীকার করে বিএনপি নেতা বুলুর বিবৃতি

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় আলোচিত অস্ত্রের মহড়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি হওয়ার পর গাজীপুর মহানগরীর ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ ও মিশ্র প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এ প্রেক্ষাপটে কামাল হোসেন বুলু আজ (৫ জুলাই) রবিবার এক লিখিত বিবৃতিতে নিজের অবস্থান তুলে ধরে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং মামলায় জড়ানোর অভিযোগ অস্বীকার করেন।বিবৃতিতে তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি সাদরে গ্রহণ করেছেন। এ বিষয়ে তার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই বলেও উল্লেখ করেন।তবে আলোচিত ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ...
বদলগাছীতে স্বামী ও সন্তানের স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে স্বামী ও সন্তানের স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে স্বামী ও সন্তানের স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মুক্তা পারভীন নামে এক ভুক্তভোগী নারী। তিনি উপজেলার রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। গতকাল ৩ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের ও তার কন্যা সন্তানের অধিকার ফিরে পাওয়ার আকুতি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তা পারভীন জানান, তিনি উপজেলার সদর ইউপির ভাতশাইল গ্রামের বাসিন্দা। ওই গ্রামের মৃত মতিন চৌধুরীর ছেলে প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ চৌধুরী তাকে প্রেমের জালে ফেলে সম্পর্কে জড়ান। পরবর্তীতে সাবেক স্বামী কিবরিয়াকে তালাক দেওয়ার পরামর্শ দিয়ে ২০১৮ সালের ৮ জুন প্রথমে ৪৯৯৯ টাকা কাবিনে মুক্তাকে বিয়ে করেন মোস্তাক। প্রথম স্ত্রী রেবেকা সুলতানার অগোচরে নওগাঁ শহরে বাসা ভাড়া নিয়ে তারা স...