সাইফকে দেখে মনে হয়নি তার কিছু হয়েছে: তসলিমা নাসরিন
|| বিনোদন ডেস্ক ||রাত ২টার দিকে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলে পড়ে দুষ্কৃতিকারী। ধারালো ছুরির ছয় কোপে গুরুতর আহত হন ছোট নবাব। তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় লীলাবতী হাসপাতালে। পাঁচ দিনের চিকিৎসা শেষে ছুটি মিলেছে অভিনেতার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দৃশ্য এখন ভাইরাল।তবে এসবের কিছুই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের। সামাজিক মাধ্যমে সাইফের পুরো ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।নিজের ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘সাইফ আলী খানের কোনো গল্পই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যে লোকটাকে ধরা হয়েছে, আর যে লোকটাকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, তারা এক লোক বলে মনে হচ্ছে না। বিখ্যাত এবং ধনাঢ্য মানুষদের বিল্ডিংয়ে কোনো সিকিউরিটি গার্ড নেই, বিশ্বাস করা যায় না।’এরপর লিখেছেন, ‘সবচেয়ে বেশি অবিশ্বাস্য, সাইফকে ছুরিকাঘাত করার পর বিল্ডিং থেকে নির্বিঘ্নে চোর বাবাজি বেরিয়ে গেল। হেঁটে ১১ ত...










