ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতির নয়া মেরুকরণ ও দক্ষিণ এশিয়া
|| বাপি সাহা | উন্নয়নকর্মী ||মার্কিন নির্বাচনের পরবর্তী পর্যায়ে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। মার্কিন মুলুকে নয়া রাষ্ট্রপতির আগমনে অনেক সিদ্ধান্ত এসেছে যা সাড়া বিশ্বকে অনেকটা হলেও মাথা ঘুরিয়ে দিয়েছে। পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ক্ষমতা গ্রহণের পরবর্তী পর্যায়ে বিশ্বের সর্ববৃহৎ দাতা সংস্থা ইউএসএআইডি-র কার্যক্রম নব্বই দিনের জন্য স্থগিত হয়ে যায় যা পরবর্তীতে বন্ধ হযে যায়। অনেকটা হঠাৎ করে এই কার্যক্রম বন্ধ হওয়ার ফলে অনেক উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা তৈরী হয়, যা ছিল চলমান কার্যক্রমের মধ্যে একটি বাঁধার প্রাচীর তৈরী করা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন পণ্যের প্রতি অতিরিক্ত মাত্রায় শুল্ক প্রয়োগ করা, যা এক ধরণের বিস্ময়কর সিদ্ধান্ত। আমাদের পোশাক শিল্পের জন্য ছিল একটি বড় ধরণের হুমকি।মার্কিন রাষ্ট্রপতির রণে ভঙ্গ দেওয়ার নীতির প্রতি তাঁর বিশ্বাস অনেক প্রবল। বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর তিনি তার এই শুল্কনীতি...










