নবম পে স্কেল বাস্তবায়ন: সরকারের অনিচ্ছা, নাকি অপারগতা?
প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীসরকার সর্বশেষে ২০১৪-১৫ অর্থবছরে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করেছিল। এরপর থেকে প্রায় এগারো বছর অতিবাহিত হয়ে গেছে। প্রতি পাঁচ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার একটি অলিখিত রীতি প্রচলিত থাকলেও, তা দীর্ঘ দিন ধরে ব্যাহত হচ্ছে।এই ১১ বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং মুদ্রাস্ফীতি কতটা বৃদ্ধি পেয়েছে, তা আজ রিকশাচালক ও দিনমজুর থেকে শুরু করে সবারই জানা। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় বর্তমানে বাজারে প্রতিটি পণ্যের দাম ১০ থেকে ৫০ গুণ বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে। এমনকি স্বর্ণের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে গেছে।সরকারি চাকরিজীবীদের অর্ধেকেরও বেশি বা সংখ্যাগরিষ্ঠ অংশই অবস্থান করছেন দশম থেকে বিংশতম গ্রেডে। বর্তমানে তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সূচনীয়। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব সবার জন্য সমান—একটি নির্দিষ্ট পণ্...





