ইউআইটিএসে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন
|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ “আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ড্র ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই উন্মোচন অনুষ্ঠিত হয়।ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।উক্ত টুর্নামেন্টে সারা দেশের মোট ৩২টি কলেজ অংশগ্রহণ করছে। আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নকআউট ভিত্তিতে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই চার ধাপে। বিজয়ী দল পাবে ১,০০,০০০ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৫০,০০০ টাকা প্রাইজমানি।উক্ত অনুষ্ঠান...










