এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়
|| স্পোর্টস ডেস্ক ||সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ ইউকেটে হারিয়ে সিরিজ জয় করেছে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দল। আঁটসাঁট বোলিংয়ে প্রাথমিক কাজটা আগেই সেরে রেখেছিলেন টাইগ্রেস বোলাররা। এতে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান। বিপরীতে, ফারজানা হক পিংকির হাফসেঞ্চুরি ও নিগার সুলতানা জ্যোতির ৪০ রানের সুবাদে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশের বাহিনীরা।এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজই শেষ হয় ১-০ ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত দুই সিরিজে সমান একটি করে জয় দুই দলের। বাংলাদেশ এবার প্রথমবার ঢাকার মাটিতে চলমান সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো। ফরম্যাটটিতে সিরিজের শেষ ম্যাচে ২ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।১৯৪ রানের লক্ষ্য তাড়ায় দে...










