সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
|| নিজস্ব প্রতিবেদক ||চেক ডিজঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।জানা যায়, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিবকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিব ছাড়াও আরও দুইজনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন আদালত।এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর সাকিবের নামে একটি চেক জালিয়াতির মামলা হয়। মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয়। ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। এর প্রেক্ষাপটে ১৮ ডিসেম্বর সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের...










