ঢাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এলামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরানী রাষ্ট্রদূত জনাব মানসুর চাভুশি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের কাউসিলর জনাব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান।ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও এলামনাই অ্যাসোসিয়েশনে...
