ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ১ মুসল্লিসহ মৃত্যুর সংখ্যা ৫
টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।সবশেষ শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে মারা যান জালাল মন্ডল (৬০)। তিনি সিরাজগঞ্জের কাজিপাড়া থানার বড়াইখোলা গ্রামের বাসিন্দা।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত অন্যদের মধ্যে গত বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) এবং রাত ৮টা ৫০মিনিটে জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দি (৬৫) মারা যান।তিনি আরও জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের...
