এ যেন বিদ্যুৎ মানব!
বিদ্যুতে সংযোগকৃত তার ধরে আছেন রমজান। এসময় তার শরীর স্পর্শ করলেই জ্বলছে টেস্টার ও বাল্ব। এ যেন বিদ্যুৎ মানব! বিদ্যুৎ স্পর্শ হলেই যেনো মৃত্যু অনিবার্য। কিন্তু তাকে কখনোই বিদ্যুৎস্পর্শ হতে দেখেনি বলে দাবি এলাকাবাসী। সেজন্য এলাকায় ‘ বিদ্যুৎ রমজান’ হিসেবে পরিচিতি পেয়েছেন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭নং ওয়ার্ডের রিয়াজুল হক রমজান।এইচএসসি পাস রমজান লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই বিদ্যুতের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রায় ২০ বছর ধরে বিভিন্ন বাড়িতে বৈদ্যুতিক ওয়্যারিংসহ অন্যান্য ইলেকট্রনিকস সংযোগের কাজ করছেন তিনি। তার শরীরের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। এমনকি তার শরীরে টেস্টার ও বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিলে সেগুলো জ্বলে ওঠে বলে জানা গেছে।বিজ্ঞাপনএলাকাবাসীরা গণমাধ্যমকে জানান, সরাসরি বিদ্যুৎ স্পর্শ করলেও রমজানের কিছু হয় না। তার সমগ্র শরীরে বিদ্যুৎ প...
